উচ্চাকাঙ্ক্ষী তরুণ পেশাজীবীদের জন্য আমেরিকায় মাস্টার্সের সুযোগ

১১ মে ২০২১, ১০:২৭ AM
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বিনা খরচে আমেরিকায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে আমেরিকা। মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের জন্য আবেদন চেয়েছে। এই শিক্ষা কার্যক্রমের আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য পর্যায়ের কর্মকর্তারা এ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকার পাবেন। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক উচ্চাকাঙ্ক্ষী তরুণ পেশাজীবীদের জন্য। শিক্ষার সব শাখার আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ প্রোগ্রামে। তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, বিশেষভাবে শিক্ষার কয়েকটি শাখার ওপর তারা জোর দিতে চায়।

নিম্নলিখিত বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য অনুদান পাবেন শিক্ষার্থীরা

শিক্ষা: উচ্চশিক্ষা প্রশাসন/শিক্ষানীতি, পরিকল্পনা ও ব্যবস্থাপনা/পাঠ্যক্রম ও নির্দেশনাসংক্রান্ত সব বিষয়

স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান: চিকিৎসাবিজ্ঞান/জনস্বাস্থ্য

জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান: জীববিদ্যা/রসায়ন/পদার্থবিজ্ঞান/ফার্মাসি

সমাজবিজ্ঞান ও মানবিক শাখা: আন্তর্জাতিক সম্পর্ক/রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিদ্যা/ইতিহাস/সাহিত্য/ভাষা ও সংস্কৃতি

ব্যবসায়: মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর এমবিএ/আন্তর্জাতিক ব্যবসায়/পরিচালনা ব্যবস্থাপনা/স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা

অর্থনীতি: আন্তর্জাতিক অর্থনীতি/বাণিজ্য ও সম্পদসংস্থান/অর্থনৈতিক নীতি/পরিবেশগত অর্থনীতি/প্রাকৃতিক সম্পদবিষয়ক অর্থনীতি

নগর–পরিকল্পনা: সাধারণ পরিকল্পনা/ভূমির ব্যবহার ও পরিবেশগত পরিকল্পনা/পরিবহনব্যবস্থা/নগর–পরিকল্পনা/কমিউনিটি উন্নয়ন

পরিবেশগত অধ্যয়ন (পরিবেশ বিদ্যা) ও দুর্যোগ ব্যবস্থাপনা

জনপ্রশাসন/জননীতি (পাবলিক পলিসি)

মনোবিজ্ঞান: ক্লিনিক্যাল/কাউন্সেলিং

নিরাপত্তা অধ্যয়ন (নিরাপত্তাবিষয়ক বিদ্যা)

কারা এ বৃত্তির জন্য যোগ্য হবেন

এ বৃত্তির জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে।

 *বাংলাদেশের স্বীকৃত সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

 *পূর্বে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন।

 *বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি নেননি। (তবে যাঁরা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন।)

 *যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 *ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোয়েফলে (TOEFL) ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস (IELTS)-এ ন্যূনতম ৭ (সাত) স্কোর থাকতে হবে।

 *সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

 *আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে।

 *ডিগ্রি শেষ করার আগেই বাংলাদেশে (বাড়িতে) ফিরে এলে ফিরতি বিমানের টিকিটের মূল্য ফেরত দিতে সম্মত থাকতে হবে।

আবেদনের সঙ্গে যা যা থাকতে হবে

*অনলাইনে পূরণের আবেদন ফরম পাওয়া যাবে: https://apply.iie.org/ffsp2022 তে।

 *আবেদনকারী উচ্চমাধ্যমিক শিক্ষা–পরবর্তী সময়ে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে (স্নাতক ও স্নাতকোত্তর) একাডেমিক ট্রান্সক্রিপ্ট (শিক্ষা প্রতিলিপি) ও সনদ সংগ্রহ করবেন।

 *তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র Letters of Reference) আপলোড/উপস্থাপন করবেন (সম্ভাব্য প্রার্থীরা অবশ্যই অনলাইন আবেদন সাইটে ‘Recommender Registration’ বাটনের মাধ্যমে নিজ নিজ সুপারিশকারীদের নিবন্ধন করবেন)।

 *একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির পূরণকৃত ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)

 *টোয়েফল (TOEFL)/আইইএলটিএসের (IELTS) বৈধ স্কোর (যে স্কোর মেয়াদোত্তীর্ণ হয়নি)।

প্রার্থীদের অবশ্যই আবেদন করার সব নির্দেশনা ও আবেদনপত্র জমা দেওয়ার সব নির্দেশিকা অনুসরণ করতে হবে। কোনো আবেদনকারীর আবেদন করার যোগ্যতা পূরণ না হলে সেই আবেদনপত্র বাছাই কমিটিতে পাঠানো হবে না। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং সাক্ষাৎকার ইংরেজিতে হবে।

ফেলোশিপের সুবিধা

জে-১ ভিসার জন্য সহায়তা; ঢাকায় যাত্রাপূর্ব পরিচিতিমূলক অনুষ্ঠান; যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা উভয় পথের বিমানভাড়া; টিউশন (শিক্ষাদান) ও শিক্ষাসংশ্লিষ্ট খরচ; থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক বৃত্তি; বইপত্র কেনার জন্য ভাতা; স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা, ভ্রমণ ও ব্যাগেজ (অতিরিক্ত লাগেজের জন্য) ভাতা।

ফলাফল কবে

অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এ বছরের ১৫ মে। আগের যাঁরা আবেদন করেছিলেন কিন্তু কৃতকার্য হননি, এমন প্রার্থীরাও এ বছর পুনরায় আবেদন করতে পারবেন।  চূড়ান্ত পর্যায়ের প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়টি ২০২১ সালের জুলাই মাসের শেষ নাগাদ জানানো হবে। যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম শুরু হবে ২০২২ সালের আগস্ট মাসে।

নির্বাচিত প্রার্থীদের মাস্টার্স ডিগ্রি অর্জনের পরপর অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে। দেশে এসে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনে তাঁদের দেশে ফিরে আসার বিষয়টি অবগত করতে হবে এবং একটি ব্রিফিং সভায় যোগ দিতে হবে।

*ফুলব্রাইট কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/ এ ঢু মারতে পারেন আগ্রহীরা।

*ফুলব্রাইট বৃত্তির আবেদনের ফরমগুলো https://apply.iie.org/ffsp2022 । পাওয়া যাবে।

সমস্যা হলে যোগাযোগ

ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় পড়লে [email protected] ই–মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন আবেদনকারী।

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950