বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিস্টার ফি পাঠানোর অনুমতি

১৩ এপ্রিল ২০২১, ১১:৩০ PM

© ফাইল ফটো

বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সেমিস্টার ফি পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, দুটি সেমিস্টার ও সেশনের জন্য প্রয়োজনীয় ফি বাবদ অর্থ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঠানো যাবে। এর আগে, করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের আগস্ট মাসে দুটি সেমিস্টার/সেশনের জন্য প্রয়োজনীয় অর্থ প্রেরণের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এটি গত ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল। 

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী করোনার কারণে বিদেশ যেতে পারছেন না। ফলে তারা অনলাইনে পড়াশোনা করছেন। এমন পরিস্থিতিতে দুটি সেমিস্টার/সেশনের ব্যয় নির্বাহের সুবিধা পড়াশোনা অব্যাহত রাখতে সাহায্য করবে।

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান
  • ২৩ জুলাই ২০২৬
টেকনাফে নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ সভায় হামলা-সংঘর্ষ, চে…
  • ২৩ জুলাই ২০২৬
এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • ২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে …
  • ২৩ জুলাই ২০২৬
অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠা…
  • ২৩ জুলাই ২০২৬
টেস্ট বাণিজ্য-দুর্নীতির অভিযোগে বদলি হওয়া ইউএইচএফপিও ফিরলেন…
  • ২৩ জুলাই ২০২৬