প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যুক্তরাষ্ট্রে ৬ মাসের ফেলোশিপের সুযোগ

০৬ মার্চ ২০২১, ১০:০২ AM

© সংগৃহীত

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার বিদেশী শিক্ষকদের জন্য ফুলব্রাইট ডিস্টিঙ্গুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) কার্যক্রমের জন্য আবেদন আহবান করছে। এটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য এক ৬ মাস মেয়াদী ডিগ্রি ও ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স-এর পৃষ্ঠপোষকতায় ফুলব্রাইট ডিএআই প্রোগ্রাম বাস্তবায়ন করছে ওয়াশিংটন ডিসি-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আইআরইএক্স (International Research & Exchanges Board). অংশগ্রহণকারীরা তাঁদের শিক্ষাবিষয়ে বিশেষ জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, শিক্ষাদানের দক্ষতা জোরদার করা এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে নিজেদের জ্ঞান বৃদ্ধির  অনন্য সুযোগ পাবেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের শিক্ষকেরা ২০২২ সালের বসন্ত মৌসুমে (আগস্ট থেকে ডিসেম্বর ২০২২) যুক্তরাষ্ট্রে কোন একটি বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর নানা দেশ থেকে আগত অন্যান্য শিক্ষকের সাথে যোগ দেবেন। কার্যক্রমের মধ্যে থাকবে কোর্সের কাজ এবং শিক্ষাদানের পদ্ধতি, পাঠ পরিকল্পনা, অংশগ্রহণকারীদের নিজ দেশের পরিবেশে শিক্ষাদানের কৌশল এবং সেইসঙ্গে ইন্টারনেট, ওয়ার্ড প্রসেসিং ও শিক্ষাদানের উপকরণ হিসেবে কম্পিউটারের ব্যবহার বিষয়ে নিবিড় প্রশিক্ষণ।

৬ মাস মেয়াদী এই কার্যক্রমের আওতায় অংশগ্রহণকারীদেরকে আমেরিকার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে আরো রয়েছে আমেরিকার কোন বিদ্যালয়ে দুই মাসের শিক্ষানবিশির সুযোগ। মহামারীর অবস্থা সাপেক্ষে কার্যক্রমের পুরো সময় ধরে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক স্থানগুলোতে ভ্রমণের সুযোগ দেয়া হবে।

এই ফেলোশিপের আওতায় আর্থিক সুবিধাদির মধ্যে রয়েছে: জে-১ ভিসার জন্য সহায়তা, যাত্রা শুরুর আগে ঢাকায় পরিচিতিমূলক অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রের ফিরতি ও অভ্যন্তরীণ বিমান ভাড়া, ওয়াশিংটন ডিসি’তে স্বাগত ও পরিচিতিমূলক অনুষ্ঠান, শিক্ষা কার্যক্রমের ফিস, আবাসন (সাধারণত কার্যক্রমের সহসাথীদের সাথে একত্রে) ও খাবার, দুর্ঘটনা ও স্বাস্থ্যবীমা, শিক্ষানবিশি স্কুলে যাতায়াত সুবিধা (প্রয়োজন হলে), বইপত্র/পেশাগত উন্নয়ন ভাতা, যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ডিএআই কার্যক্রমের আওতায় আমন্ত্রক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সমাপনী সেমিনার, দুই সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের কোন শিক্ষককে আতিথেয়তা প্রদান এবং কার্যক্রম পরবর্তী বিভিন্ন অনুদানের জন্য আবেদনের সুযোগ।

যোগ্যতা
আবেদনকারীর জন্য নিম্নোক্ত শর্তাবলী পূরণ আবশ্যক-
১)সমাজবিদ্যা, নাগরিক শিক্ষা, গণিত, বিদেশী ভাষা হিসাবে ইংরেজি, বিজ্ঞান এবং বিশেষ শিক্ষা বিষয়ে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে পূর্ণকালীন শিক্ষক অথবা বিশেষ শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে পাঁচ বছর বা অধিক সময় ধরে শ্রেণিকক্ষে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে।

২) বাংলাদেশের নাগরিক হতে হবে।
৩) বাংলাদেশী বৈধ পাসপোর্ট থাকতে হবে।
৪) নেতৃত্বদানের দৃষ্টান্তমূলক যোগ্যতা থাকতে হবে এবং ফুলব্রাইট ডিএআই কার্যক্রম শেষে ন্যূনতম পাঁচ বছর শিক্ষকতা অব্যাহত রাখার অঙ্গীকার নিতে হবে।
৫) ইংরেজিতে লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে। যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজকর্ম চালানোর জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় ও পেশাগত পরিবেশে সুস্পষ্ট ও কার্যকরভাবে বিভিন্ন ধারণা প্রকাশে সক্ষম হতে হবে।
৬) ওয়ার্ড প্রসেসিং, সাধারণ ফাইল ব্যবস্থাপনা ও মাইক্রোসফট অফিস বিষয়ে ধারণাসহ কম্পিউটার চালনার সাধারণ দক্ষতা থাকতে হবে।
৭) পূর্ণাঙ্গ অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন প্যাকেজ
১)  একটি পূরণকৃত আবেদন ফরম যা এখানে পাওয়া যাবে- https://fulbright.irex.org/

২)  একজন তত্ত্বাবধায়ক (সুপারভাইজার)কর্তৃক পূরণকৃত ইন্সটিটিউশনাল সাপোর্ট অ্যান্ড রেফারেন্স ফরম (ISRF) যা এখানে পাওয়া যাবে https://fulbright.irex.org/

৩) ছুটি অনুমোদন ফরম (LAF) যা এখানে পাওয়া যাবে- https://fulbright.irex.org/

৪) আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি (শুধু তথ্যপাতাগুলো “Section XV. Supplemental Documents” অংশে আপলোড করুন।)

৫) প্রাতিষ্ঠানিক নথি-পত্রাদির কপি (শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট “Section XV. Supplemental Documents” অংশে আপলোড করুন।)

অনলাইন আবেদনে কোন অসুবিধা হলে প্রোগ্রাম ম্যানেজার মিজ তাহনিয়া শাহিদকে ই-মেইল করতে (shahidtx@state.gov) বলা হয়েছে।

যাদের জন্য এ কার্যক্রমটি
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বর্তমান শিক্ষকদের জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, শিক্ষা প্রশাসক, পূর্ণকালীন শিক্ষক প্রশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারী পর্যায়ে ইংরেজি ভাষা প্রশিক্ষকেরা আবেদনের জন্য যোগ্য হবেন না।

কার্যক্রমের জন্য ইংরেজি ভাষায় জোরালো দক্ষতা প্রয়োজন বিধায় সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য TOEFL বা IELTS পরীক্ষা সম্পন্ন করা আবশ্যক হবে। ফুলব্রাইট ডিএআই কার্যক্রমে অংশগ্রহণের জন্য কাগজে-কলমে দেয়া IELTS পরীক্ষার স্কোর ৬.৫  বা তার বেশী অথবা ইংরেজি ভাষা পরীক্ষায় সমমানের স্কোর থাকা আবশ্যক। বৈধ স্কোরধারী প্রার্থীদের পুনরায় পরীক্ষা দেয়া আবশ্যক হবে না। আমেরিকান সেন্টার আবশ্যক সকল পরীক্ষার আয়োজন করবে।

প্রার্থীদের জন্য আবেদনের সকল নির্দেশনা ও জমাদানের নির্দেশিকা অনুসরণ আবশ্যক। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে ইংরেজিতে অনুষ্ঠিতব্য একটি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যোগ্যতার শর্তাবলী পূরণ না হলে কোন আবেদন বাছাই কমিটির কাছে পাঠানো হবে না।

আবেদন ফরম (ISRF ও LAF ফরমসহ) এখানে পাওয়া যাবে: https://fulbright.irex.org/

আবেদন গ্রহণের সময়সীমা
আবেদন গ্রহণের শেষ দিন ১৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে আগে আবেদন করা প্রার্থীরা পুনরায় আবেদন করতে পারবেন। চূড়ান্ত পর্যায়ের প্রার্থীদেরকে ডিসেম্বর মাসের শেষ নাগাদ জানানো হবে। কার্যক্রমটি ২০২২ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

আরও তথ্যের জন্য
প্রোগ্রাম ম্যানেজার মিজ তাহনিয়া শাহিদ (০২-৫৫৬৬-২৮০৮) অথবা shahidtx@state.gov-এ ই-মেইল ঠিকানায় যোগাযোগ করুন।

লক্ষ্মীপুরে ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩০ মার্চ ২০২৬
এইচএসসি ও সমমানের ‘পরীক্ষা শুরু’ ৭ জুন
  • ৩০ মার্চ ২০২৬
কুবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারে অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হো…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence