যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের ভার্চুয়াল মেলা শনিবার

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩০ PM

© সংগৃহীত

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিয়ে প্রতিবারের মতো এবারও মেলা করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। তবে করোনাভাইরাসের কারণে এবারের স্টাডি ইউকে মেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে মেলার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এতে যুক্তরাজ্য এবং এর পাশাপাশি বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও এ মেলায় অংশগ্রহণ করবে।

ব্রিটিশ কাউন্সিলের হেড অব কমিউনিকেশন্স অ্যান্ড মার্কেটিং শারমীন নীলিয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের সুযোগ পাবেন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এবং ক্ষেত্রবিশেষে সীমিত পরিসরে ভ্রমণ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে, এ ভার্চুয়াল মেলাটি বিশেষজ্ঞদের কাছ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য গ্রহণের এক সুবর্ণ সুযোগ। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিগণ মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, বিষয় নির্বাচন ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করবেন।
ভার্চুয়াল মেলায় অংশ নেয়া শিক্ষার্থীরা মেলা চলাকালীন সময়ে চ্যাট রুমে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পাবেন এবং এর পাশাপাশি ক্যাটালগ ডাউনলোড ও বিজনেস কার্ড বিনিময়েরও সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটে ঢুকে ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর লগ-ইনের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। এ ছাড়াও, যেসব শিক্ষার্থী মেলার আগে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে মেলা চলাকালীন সময়ে নিবন্ধনের সুযোগ দেয়া হবে।

যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব ইয়র্ক, ইউনিভার্সিটি অব শেফিল্ড, ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়া, ইউনিভার্সিটি অব গ্লাসকো, ইউনিভার্সিটি অব সাসেক্স ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনসহ বহু বিশ্ববিদ্যালয় এই মেলায় অংশ নেবে।

ভার্চুয়াল মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য ও শিক্ষার্থীদের কীভাবে এ অভিজ্ঞতা কাজে লাগবে তা জানা যাবে এ ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩০ মার্চ ২০২৬
এইচএসসি ও সমমানের ‘পরীক্ষা শুরু’ ৭ জুন
  • ৩০ মার্চ ২০২৬
কুবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারে অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হো…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence