চীনে আন্তর্জাতিক ছাত্র সংগঠনের শীর্ষ পদে বাংলাদেশিরা

২৩ জানুয়ারি ২০২১, ০৯:৪৮ AM
ছাত্র সংগঠনের শীর্ষ পদ পওয়া শিক্ষার্থীরা

ছাত্র সংগঠনের শীর্ষ পদ পওয়া শিক্ষার্থীরা © সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের চায়না থ্রি গর্জেস ইউনির্ভাসিটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (আইএসএ) এর বিশটি পদের মধ্যে শীর্ষ ৯টি পদে বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তম আইএসএ লিডার কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী জিয়াউর হক শুভ। মিনিস্টার পদে রায়হান শাহ্, আমির সোহেল, এ আর রাফি, নজরুল ইসলাম এবং ভাইস মিনিস্টার পদে আল শাহরিয়ার, সাজ্জাদ হোসেন মাসুম, জোবায়ের হোসেন ও আব্দুল মুন্নাফ মুন্না জায়গা করে নিয়েছেন।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের পর ২০ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। সপ্তম আইএসএ লিডার কমিটি গঠনে বিশ্ববিদ্যালয়ের নোটিশের প্রেক্ষিতে অর্ধশতাধিক দেশের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন পদে আবেদন করেন। 

বর্তমানে চায়না থ্রি গর্জেস ইউনির্ভাসিটিতে একশজনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর আগেও এ সংগঠনের প্রেসিডেন্ট পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক বাংলাদেশি নির্বাচিত হয়েছিলেন এবং কার্যকালে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আবেদনই করেননি ৯০ শতাংশ, ফি কমানোর দাবি ৭২ শতাংশের
  • ২৫ নভেম্বর ২০২৬
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬