ফের বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা দিলো কানাডা

২৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
কানাডায় উচ্চশিক্ষা

কানাডায় উচ্চশিক্ষা © সংগৃহীত

গত বছরের ন্যায় টানা দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার কথা জানিয়েছে কানাডা। মূলত আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার (২৪ জানুয়ারি) কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, দেশটি চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে স্টাডি পারমিট (পড়াশোনার অনুমতি) দেবে। সংখ্যাটি গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।

সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকায় কানাডায় আবাসন সংকট তৈরি হয়। এ চাপ সামাল দিতে গত বছর বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

এছাড়াও একাধিক জরিপে কানাডায় নতুন  আসা ব্যক্তিদের প্রতি খুব একটা সমর্থন না পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসনের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে কানাডায় অনুমতি পাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ। এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত দশ বছর আগের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি।  ফলে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবায় চাপ বেড়েছে।

ট্যাগ: কানাডা
১৫ জেলায় বাড়ছে নদীর পানি, বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা
  • ২৩ জুলাই ২০২৬
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরক…
  • ২৩ জুলাই ২০২৬
এইচএসসির অর্থনীতি প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৩ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচ পুনরায় খেলার দাবিতে ৬২ হাজার সই
  • ২৩ জুলাই ২০২৬
মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা
  • ২৩ জুলাই ২০২৬
রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ
  • ২৩ জুলাই ২০২৬