আমেরিকায় শিক্ষার্থী পাঠানোর তালিকায় বড় লাফ বাংলাদেশের

‘দ্য ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ ২০২৪’
২০ নভেম্বর ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছেছে। গত আট বছরে এ সংখ্যা বেড়েছে ১০ হাজারের মতো। ‘দ্য ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-এর ২০২৪ সালের দেওয়া এ তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেকর্ড সাড়ে ৩ হাজার বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে গেছেন।

ওপেন ডোরস বলছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ১৩ হাজার। এক বছরেই সে সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ, যা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ১৩তম থেকে অষ্টম স্থানে নিয়ে এসেছে বাংলাদেশের অবস্থান। 

এ ছাড়াও গত দশ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-২০১৪ সালে যেখানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৮০২ জন, সেখানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তা বেড়ে ১৭ হাজার ৯৯ এ পৌঁছেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতিবছর এই ‘ওপেন ডোরস রিপোর্ট’ প্রকাশ করে থাকে। এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও প্রি-অ্যাকাডেমিক ইনটেনসিভ ইংলিশ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির তথ্য তুলে ধরা হয়।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9