পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে সঙ্গে নিতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

২৪ মে ২০২৩, ০৮:৩২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
যুক্তরাজ্য বিদেশী শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম করেছে

যুক্তরাজ্য বিদেশী শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম করেছে © ইন্টারনেট

যুক্তরাজ্যে বিদেশী শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম করেছে সরকার। দেশটিতে অধ্যয়নরত স্নাতকোত্তর পর্যায়ের গবেষক নন, এমন বিদেশি শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিবাসী কমাতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। বৈধ অভিবাসীর আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশের দু’দিন আগে নতুন এ ঘোষণা এল। ধারণা করা হচ্ছে, বৈধ অভিবাসীর সংখ্যা চলতি বছর সাত লাখে পৌঁছেছে।

দেশটির সরকারি হিসাবে, যুক্তরাজ্য ২০২২ সালে বিদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের এক লাখ ৩৫ হাজার ৭৮৮টি ভিসা দিয়েছিল। এটি ২০১৯ সালের চেয়ে ৯ গুণ বেশি। অভিবাসন নিয়ে নতুন ঘোষণার ফলে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে স্বামী, স্ত্রী, সঙ্গী ও সন্তানেরা বসবাসের জন্য আবেদন করতে পারবেন না। তবে গবেষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, নতুন নীতি অভিবাসী কমাতে সাহায্য করবে। জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রিসভাকে অবহিত করেছেন। তিনি বলেছেন, এ নিষেধাজ্ঞা অভিবাসীর সংখ্যায় বড় ধরনের পার্থক্য তৈরি করবে।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি অভিবাসীর সংখ্যা বছরে এক লাখে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণে বারবার ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের নির্বাচনের আগে অবস্থান থেকে সরে আসে দলটি। গত বছর বিদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদ্যের এক লাখ ৩৫ হাজার ৭৮৮টি ভিসা দেয় দেশটি।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9