যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ মাধ্যমিক শিক্ষকদের, লাগবে না টাকা

০২ মার্চ ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাচ্ছেন মাধ্যমিক শিক্ষকরা

যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাচ্ছেন মাধ্যমিক শিক্ষকরা © ফাইল ছবি

বিনা খরচে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবেন দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট প্রোগ্রামের আওতায় তারা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। এ জন্য দরখাস্ত আহ্বান করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ প্রোগ্রামের আওতায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষকরা ২০২৪ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বরে বিনা খরচে ছয় সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। ইংরেজি, ইংরেজি ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক শিক্ষা বিষয়ের শিক্ষকরা এ সুযোগ পাবেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে শিক্ষা বিষয়ক সেমিনারে যোগদানের সুযোগ পাবেন শিক্ষকরা। পাশাপাশি দেশটির স্কুলের শ্রেণিকক্ষের পরিবেশ, সংস্কৃতি, পাঠদান, শিক্ষা পদ্ধতি বিষয়ে জানবেন তারা।

শিক্ষকরা অন্তত ৪০ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুলের শিক্ষকের অধীনে বিভিন্ন বিষয় দেখবেন। এ ছাড়া জানবেন ও শিখবেন তারা। এটি শিক্ষকতার পেশায় কাজে আসবে। এ প্রোগ্রামের কোনও সনদ দেওয়া হবে না।

আবেদন: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই বিষয়গুলোর স্থায়ী শিক্ষক হতে হবে। পাশাপাশি শিক্ষকতায় অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছর। স্নাতকোত্তর স্তরের কোর্সওয়ার্ক সম্পন্ন করতে ইংরেজি ভাষায় মৌখিক ও লেখায় ভালো দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষ হতে হবে।

আগামী ১০ এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
তিন ছেলের আহতের খবর শুনে বাবার মৃত্যু
  • ৩০ মার্চ ২০২৬
মালয়েশিয়ায় ৮ ইসরায়েলি আটক
  • ৩০ মার্চ ২০২৬
ফিলিং স্টেশন মালিকের বাড়ি থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেলের …
  • ৩০ মার্চ ২০২৬
শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence