রূপের রহস্য জানালেন পরীমণি

১৪ মার্চ ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM
নায়িকা পরীমণি

নায়িকা পরীমণি © সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তার অভিনয় দক্ষতা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। প্রেম, বিয়ে, বিচ্ছেদ—সবই ছিল সংবাদের শিরোনামে। তবে সমালোচনা যাই হোক, নিজের সৌন্দর্য আর ব্যক্তিত্বের ঝলক দেখিয়ে বারবারই ক্যামেরার আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন এই তারকা।  

নেটিজেনদের মনে বরাবরই প্রশ্ন—কীভাবে তিনি এত উজ্জ্বল ও আকর্ষণীয় থাকেন? এবার সেই রূপের রহস্য নিজেই খোলাসা করলেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞাপনের ভিডিওতে নিজের রূপচর্চার বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে লাস্যময়ী ভঙ্গিতে হাজির হতে দেখা যায়, যেখানে তিনি বলেন, আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজেকে সময় দেওয়া কী বিলাসিতা? এরপরই উত্তর দেন নিজেই, “মোটেও না! নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা।”  

নিজের সৌন্দর্যের গোপন রহস্য প্রকাশ করে তিনি বলেন, “একটা ভালো অনুভূতি, পুরো দিন বদলে দিতে পারে। একটুখানি যত্ন পারে তোমাকে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও। আমার রূপের রহস্য—রোজ শাওয়ার জেল।”

পরীমণির এই স্বীকারোক্তি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। কেউ কেউ মজা করে বলছেন, শুধু শাওয়ার জেলই কি পরীর রূপের রহস্য, নাকি আরও কিছু লুকোনো রহস্য আছে? তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের পাশাপাশি নিজের রূপের যত্ন নিতেও যে তিনি বেশ পারদর্শী, তা আবারও প্রমাণ করলেন ঢালিউডের এই আলোচিত নায়িকা।

ট্যাগ: বিনোদন
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬