কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি

১৩ আগস্ট ২০২৬, ০৭:৪৪ PM
বিটিএসের সদস্য ভি

বিটিএসের সদস্য ভি © সংগৃহীত

জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য ভি জানিয়েছেন, তার এক কানে শ্রবণশক্তি কমে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে এবং তিনি এর জন্য চিকিৎসা নিচ্ছেন। ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত বিশ্ব সফরের মাঝপথে তিনি এ তথ্য প্রকাশ করলেন। বুধবার এক লাইভস্ট্রিমে ৩০ বছর বয়সী ভি জানান, প্রায় আড়াই বছর ধরে তিনি এ সমস্যায় ভুগছেন। এবারই প্রথম তিনি বিষয়টি ভক্তদের জানিয়েছেন।

ভি, যার আসল নাম কিম তেহিয়ং, বলেন, ‘আমার বাঁ কানের শ্রবণশক্তি যদি ১০০ হয়, তাহলে ডান কানে তা প্রায় ৩০।’

বর্তমানে বিটিএস তাদের কয়েক বছরের মধ্যে প্রথম বিশ্ব সফরে রয়েছে। বাধ্যতামূলক সামরিক সেবার কারণে দীর্ঘ বিরতির পর সাত সদস্যের সবাই একসঙ্গে এই সফরের মাধ্যমে আবারও মঞ্চে ফিরেছেন।

লাইভস্ট্রিমে ভি জানান, সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকালে তার শ্রবণশক্তির সমস্যা আরও বেড়ে যায়। তবে শুরুতে তিনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি মনে করেছিলেন, এটি ‘মানসিক শক্তির বিষয়’।

ভি আরও জানান, বর্তমানে তিনি ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

দক্ষিণ কোরিয়ায় কিছু বিরল ব্যতিক্রম ছাড়া সব সক্ষম পুরুষের জন্য ১৮ মাসের সামরিক সেবা বাধ্যতামূলক। বিটিএসের সদস্যদেরও এই দায়িত্ব পালন করতে হয়েছে। ২০২২ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ব্যান্ডটির সদস্যরা সামরিক বাহিনীতে যোগ দিতে ক্যারিয়ারে বিরতি নেওয়া শুরু করেন। ভি ২০২৩ সালে সামরিক বাহিনীতে যোগ দেন এবং ২০২৫ সালের জুনে দায়িত্ব শেষে ফিরে আসেন।

এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ায় শুরু হওয়া ‘Arirang World Tour’ এর মধ্য দিয়ে বিটিএসের সাত সদস্যের বহুল প্রতীক্ষিত পুনর্মিলন ঘটে। বুধবারের লাইভস্ট্রিমটি অনুষ্ঠিত হয় ব্যান্ডটি মেরিল্যান্ডের বাল্টিমোরে তাদের কনসার্ট শেষ করার পর।

লাইভে ভির সঙ্গে ছিলেন ব্যান্ডমেট জাংকুকও। তিনি সফরের সময় ভোগা পায়ের শিনের চোটের কথা জানান। জাংকুক বলেন, তার অবস্থা ‘স্ট্রেস ফ্র্যাকচারের কাছাকাছি’ চলে গিয়েছিল।

চলমান সফরে পারফর্ম করা অব্যাহত রাখতে তাকে চোটটি ভালোভাবে সামলাতে হবে বলেও জানান জাংকুক। আগামী কয়েক মাসে বিটিএসের এই কনসার্ট সফর বিশ্বের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, বুয়েনস আয়ার্স, ব্যাংকক, সিডনি ও হংকং।

একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬