ঈদ ফ্যাশনে কাশ্মীরি চুড়িতে মুগ্ধ তরুণীরা

২১ মার্চ ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ১২:৩৫ PM
কাশ্মীরি চুড়ি

কাশ্মীরি চুড়ি © টিডিসি সম্পাদিত

ঈদ ঘিরে ফ্যাশনে প্রতি বছরই আসে নতুন কোনো ট্রেন্ড। পোশাকের পাশাপাশি গয়নার ক্ষেত্রেও দেখা যায় ভিন্নতা। এবারের ঈদে ঠিক তেমনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কাশ্মীরি চুড়ি, যা ইতোমধ্যেই তরুণীদের মধ্যে তৈরি করেছে আলাদা আগ্রহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মূলত এই চুড়ির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। প্রথমে পাকিস্তানের বিভিন্ন শহরের শপিং মার্কেটগুলোতে এর চাহিদা হঠাৎ বেড়ে যায়। ক্রেতারা দোকানে গিয়ে সরাসরি কাশ্মীরি চুড়ি খুঁজতে থাকেন। খুব অল্প সময়ের মধ্যেই সেই ট্রেন্ড ছড়িয়ে পড়ে বাংলাদেশেও। বর্তমানে ফেসবুক পেজ, অনলাইন শপ এবং ইনস্টাগ্রামে এই চুড়ি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।

নকশার দিক থেকে কাশ্মীরি চুড়ি বেশ আলাদা। সাধারণ চুড়ির সঙ্গে এর পার্থক্য সহজেই চোখে পড়ে। একটি সেটে থাকে ছোট ঘুঙুর লাগানো কড়া, সঙ্গে থাকে চিকন কাঁচ বা ধাতব চুড়ি। লাল, সবুজ, সোনালি, টারকয়েজসহ নানা রঙের সমন্বয় এই চুড়িকে করে তুলেছে আরও আকর্ষণীয়। হাতে পরলে শুধু দেখতে সুন্দরই লাগে না, হাত নড়লেই তৈরি হয় মিষ্টি টুংটাং শব্দ, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর দামও বেড়েছে। বিক্রেতারা জানাচ্ছেন, আগে যেসব চুড়ি দোকানে পড়ে থাকত, এখন সেগুলো খুব দ্রুতই বিক্রি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অল্প সময়েই স্টক শেষ হয়ে যাচ্ছে বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানহা আহমেদ বলেন, প্রতি ঈদেই নতুন কিছু ট্রাই করার ইচ্ছা থাকে। এবার কাশ্মীরি চুড়ি দেখে একটু ভিন্ন লাগলো। হাতে পরার পর সত্যিই সুন্দর লাগে, বিশেষ করে এর শব্দটা খুব ভালো লাগে।

আরেক শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, আমি মূলত অনলাইনে দেখে আগ্রহী হয়েছি। বিভিন্ন রঙের কম্বিনেশন থাকায় যেকোনো পোশাকের সঙ্গে সহজেই মিলিয়ে পরা যায়। ঈদের সাজে এটা একটা আলাদা আকর্ষণ যোগ করে।                                                           

​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬