ম্যাচ হেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পিএসজি সমর্থকরা

২৪ আগস্ট ২০২০, ০১:২৮ PM

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবার ওঠায় এমনিতেই আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না পিএসজি সমর্থকদের মনে। মেগা ফাইনাল জয়ের আশা নিয়েই সবাই পিএসজির ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে জায়ান্ট স্ক্রিণে খেলা দেখতে এসেছিল।

তবে বায়ার্নের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছে পিএসজি ভক্তরা। ম্যাচ শেষে অনেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘরের মাঠে গ্যালারিতে বসে পিএসজি সমর্থকরা একসঙ্গে খেলা উপভোগ করছিলেন। জমজমাট ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে নেয় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি মিডফিল্ডার কিংসলে কোমান। তার এই গোলেই ষষ্ঠবারের মতো ইউরোপ সেরা হয়েছে ম্যানুয়াল নয়্যারের দল।

সম্প্রতি ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এ কারণে সরকারের পক্ষ থেকে সবাইকে আগেই খেলা দেখার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কিন্তু ফাইনাল শুরুর পর প্যারিস স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব না মেনেই সমর্থকরা খেলা দেখতে থাকে।

এছাড়া অনেকে মাস্ক ছাড়াই খেলা দেখতে উপস্থিত হয়। ম্যাচ শেষে উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই শুরু হয় সংঘর্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, সন্ধ্যার পর অনেকেই প্যারিসের পার্ক দো প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে মশাল জ্বালিয়ে পুলিশকে উদ্দেশ্য করে নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে পুলিশও টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্যারিসের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১৪৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৭ ছাত্রের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত…
  • ২৩ মে ২০২৬
সড়কে এআই ক্যামেরা : গাড়ির কোন অপরাধে কীভাবে মামলা হচ্ছে?
  • ২৩ মে ২০২৬
রুটি-কলার প্রলোভনে বাসায় ডেকে হত্যা করে শিশু রিফাততে, মরদেহ…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে, অভিযোগ ছাত্রদল সাধা…
  • ২৩ মে ২০২৬
রবিবার থেকে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ২৩ মে ২০২৬
তালাবদ্ধ ঘরে গৃহবধূর আগুনে পোড়া মরদেহ, স্বামী ও কেয়ারটেকার …
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081