মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ AM
মেঘমল্লার বসুমেঘমল্লার বসু

মেঘমল্লার বসুমেঘমল্লার বসু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মেঘমল্লার বসু, তবে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। আজ দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকেই তাকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া বন্ধ রাখা হয়েছে।

তানভীর বলেন, সন্ধ্যায় তিনিসহ এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি নাজিফা জান্নাত এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা ও মনোয়ার নাঈমের সাথে মেঘমল্লার কথা বলেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সকালে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে।

শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হলে শিগগিরই মেঘমল্লার বাসায় ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তানভীর।

সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট এলাকা থেকে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে বন্ধুরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ‘ওয়াশ’ করেন।

তার চিকিৎসার সঙ্গে জড়িত হাসপাতালের সংশ্লিষ্টরা বলেন, বিষক্রিয়ার সমস্যার কারণে পাকস্থলী ধৌত করা হয়েছিল।

প্রথমে তাকে হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়।

বুধবার তার শারিরীক অবস্থার আরো অবনতি হলে তাকে ‘লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না জানিয়েছিলেন।

বৃহস্পতিবার তার শারিরীক অবস্থা ‘স্থিতিশীল’ জানিয়ে কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমানোর তথ্য দিয়েছিলেন চিকিৎসকরা। একইসঙ্গে তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল সাত সদস্যের মেডিকেল বোর্ড।

সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসংযোগ: একটি রূপরেখা
  • ০২ অক্টোবর ২০২৬
গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টে লাইক দেওয়ায় শিক্ষক বরখাস্ত
  • ০২ অক্টোবর ২০২৬
হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরেও নিজের কক্ষে ঢুকতে পারছেন না…
  • ০২ অক্টোবর ২০২৬