মহেশ ভাটের সঙ্গে জিয়া খানের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

২৩ আগস্ট ২০২০, ১১:২১ AM

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নতুনভাবে উস্কে দিয়েছে আগের একাধিক মৃত্যু রহস্য। এর মধ্যে অন্যতম হল বলিউড অভিনেত্রী জিয়া খান। যার মৃত্যু আজও মেনে নিতে নারাজ পরিবার। সুশান্তের মৃত্যুর পর প্রকাশ্যে আসে তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি। সামনে আসে গত ৮ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মহেশ আর রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট। সুশান্তের ফ্যানদের অনেকেই মহেশ ও রিয়াকে সুশান্তের মৃত্যুর জন্যও দায়ী করেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মহেশ ভাট আর প্রয়াত অভিনেত্রী জিয়া খানের একটি অন্তরঙ্গ মুহূর্তের পুরনো ভিডিও। ফুটেজে দেখা যায়, কোনো সিনেমার সেটে দৃষ্টিকটুভাবে জিয়ার হাত ধরে বসে রয়েছেন পরিচালক। মহেশ তার গায়ে হাত দেওয়ায় জিয়া যেন অস্বস্তিতে। এই পুরোনো ভিডিও মুহূর্তে ভাইরাল, যার কথা অস্পষ্ট হওয়ায় পুরো বিষয়টি বোঝা না গেলেও ছবিতে তার অস্বস্তি ধরা যায়। নেটাগরিকরাও খুব খারাপভাবে মহেশ ভাটের বিরুদ্ধে লিখতে থাকেন। কেউ লেখেন, ‘আপনার বাচ্চা মেয়েদের প্রতি এত আসক্তি’ কেউ লেখেন, ‘এই লোকটাকে পাগলা গারদে পাঠানো উচিত।’

একাধিকবার জিয়া খানের মা বলিউড মাফিয়া, বলিউডের অন্দরমহল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন। সুশান্তের মৃত্যুতে আরও একবার সেই কথা মনে করিয়ে দিলেন সকলকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিয়া খানের মা মহেশ ভাটকে নিয়ে মুখ খোলেন। মহেশের পক্ষ থেকে মুখ বন্ধ করে দেওয়ার হুমকিও আসে। কিন্তু এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলে তিনি জানান, তিনি সন্দেহ করেছিলেন এটা খুন, আত্মহত্যা নয়। তিনি নিজে এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, যা আজ সুশান্তের পরিবার যাচ্ছে।

এবারের ফুটবল বিশ্বকাপ মাতাবেন যেসব উঠতি তারকা
  • ২৩ মে ২০২৬
সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৩ জন
  • ২৩ মে ২০২৬
সীমান্তে ড্রোন, হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভারত
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
নেইমারের ‘অভিশাপ’, চোটে পড়ে ব্যর্থ টানা ৩ বিশ্বকাপ
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081