‘নিজের জন্মদিন নিজে পালন করি না কখনো’

২২ আগস্ট ২০২০, ০১:৩০ PM

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ। জীবনের বিশেষ এ দিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় বাসছেন তিনি। নিত্য নতুন চরিত্রে অভিনয় করে জয় করছেন মানুষের মন। তিনি শুধু অভিনেতা নন, তিনি একজন কবি, চিত্রনাট্যকার ও গীতিকার।

সবাইকে নিজের জন্মদিনে ধন্যবাদও জানিয়েছেন। জন্মদিন নিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘এবারের জন্মদিনে কোনো আয়োজন থাকছে না। জন্মদিন পালন করার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। নিজের জন্মদিন নিজে পালন করি না কখনো। তবে আমাকে যারা ভালোবাসেন তারা জন্মদিনে নানা কিছু করেন। এটাই ভালো লাগে।’

তিনি জানালেন, কোথাও যাবেন না। করোনার এই ঘরবন্দী সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাসাতেই কাটবে জন্মদিন।

মোশাররফ করিমের পারিবারিক নাম কে এম মোশাররফ করিম। ১৯৭১ সালের ২২ আগস্ট ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু সেই স্কুল থিয়েটার থেকে। এসএসসি পাস করে ১৯৮৬ সালে ঢাকায় এসে নাম লিখিয়েছিলেন নাট্যকেন্দ্রে। সেখানেই পেয়েছিলেন তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, জাহিদ হাসান এবং তৌকীর আহমেদের মতো মানুষজনের সাহচর্য।

১৯৯৮ সালে আবুল হায়াতের ‘অতিথি’ নাটকে ছোট একটি চরিত্র দিয়ে তার টিভি যাত্রা শুরু। এরপর বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন চরিত্রাভিনেতা হিসেবে৷ তবে এক দশকের স্ট্রাগল শেষে ২০০৮ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ক্যারাম’ নাটক তার ভাগ্য বদলে দেয়। রাতারাতি আলোচনায় চলে আসেন মোশাররফ করিম।

সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক ‘ভবের হাট’ নাটকে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পান। ‘পিক পকেট’, ‘লস প্রজেক্ট’ কিংবা তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক নাটক ‘৪২০’ তাকে সবার প্রিয় করে তুলে। এরপর থেকেই পথ চলছেন তিনি দেশের সেরা অভিনেতাদের একজন হয়ে।

আলোচিত নাটকের মধ্যে রয়েছে জিম্মি, দুই রুস্তম, আন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অব নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল, হ্যালো, সাকিন সারিসুরি, তোমার দোয়ায় ভালো আছি মা, এফএনএফ, মাইক, দেনমোহর, ভালোবাসার উল্টো পিঠ, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, জিম্মি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কাঁটা, জিম্মি, উচ্চ মাধ্যমিক সমাধান, আমি হিমু হতে চাই, জর্দা জামাল, সেই রকম চা খোর, হাউসফুল, খেলা, রেডিও চকলেট, তালা, চুপ! ভাই কিছু বলবে, দ্য জেন্টেলম্যান, অভিনন্দন, যমজ, দানব, যে শহরে টাকা উড়ে ও বোধ।

বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। এর পর করেছেন রূপকথার গল্প, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, প্রজাপতি, কমলা রকেট ও হালদা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোন ধরনের চরিত্রে কাজ করতে টান অনুভব করেন— এমন প্রশ্নে মোশাররফ করিম বলেন, “আমি নির্দিষ্ট সীমারেখার মধ্যে আটকে থাকতে চাই না। যেকোনো ধরনের গল্পেই নিজেকে মানিয়ে নিতে চাই। তবে অবশ্যই গল্প এবং চরিত্র আমাকে টানতে হবে।”

সম্প্রতি কলকাতায় ব্রাত্য বসু পরিচালিত একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9