বঙ্গবন্ধু চিরদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন: সাকিব

১৪ আগস্ট ২০২০, ১০:৫৯ PM

© টিডিসি ফটো

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আগামীকাল শনিবার (১৫ আগস্ট)। ১৯৭৫ সালের এইদিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে খুনিরা।

প্রতিবারের মতো বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশবাসী। বাদ যাননি ক্রিকেটাররাও। ১৫ আগস্টের প্রাক্কালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ফেসবুকে সাকিব লিখেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় শোক দিবসের এই দিনে। আপনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।

পরিবারসহ সাকিব আল হাসান এই মূহুর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কন্যাসন্তানের পিতা হয়েছেন এই তারকা অলরাউন্ডার। বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরে তার ফেরার জোর সম্ভাবনা আছে। কারণ ওই সফরের প্রথমভাগেই তার ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

সীমান্তে ড্রোন, হাই রেজ়লিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভা…
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
নেইমারের ‘অভিশাপ’, চোটে পড়ে ব্যর্থ টানা ৩ বিশ্বকাপ
  • ২৩ মে ২০২৬
মেসি কি এবারের বিশ্বকাপে খেলছেন, যা বলছেন সাবেক আর্জেন্টাইন…
  • ২৩ মে ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় …
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081