আপনাদের ভালোবাসা আমাকে পথ চলার অনুপ্রেরণা জুগিয়েছে: সাকিবের চিঠি

১০ আগস্ট ২০২০, ১০:১১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে ২০০৬ সালের ৬ আগস্ট নিয়মরক্ষার ওয়ানডে ম্যাচে দুই টাইগার ক্রিকেটারকে অভিষেক করায় বাংলাদেশ দল। একজন মুশফিকুর রহিম, অন্যজন সাকিব আল হাসান। কাগজে কলমে মুশফিকের আন্তর্জাতিক অভিষেক ঘটেছিল এরও আগে।

তবে একজন সাকিব আল হাসানের শুরু জিম্বাবুয়ের সেই হারারে থেকে। সে থেকে কেটে গেছে ১৪ বছর। এক পা, দুই পা করে এগুতে থাকা সাকিব সময়ের সঙ্গে হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটের মহীরুহ। শুধু বাংলাদেশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের মহারথীদের কাতারে নিয়ে গেছেন নিজেকে।

৪ দিন আগে বছরপূর্তি হয়ে গেলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিবের প্রতিক্রিয়া পাওয়া গেল আজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। সঙ্গে পোস্ট করেছেন একটি ভিডিও। যেখানে আছে তার অভিষেক থেকে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে ওঠা, ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার ক্ষণ।

সমর্থকদের উদ্দেশে কিছু কথাও লিখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেটি হুবহু তুলে ধরা হলো-

‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল সাকিব টাইগারদের জার্সিতে ইতিমধ্যে ৩৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৪টি শতকে রান করেছেন ১১,৭৫২ রান। এর পাশাপাশি তিন ফরম্যাটে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠা সাকিব নিয়েছেন ৫৬২ উইকেট।

সীমান্তে ড্রোন, হাই রেজ়লিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভা…
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
নেইমারের ‘অভিশাপ’, চোটে পড়ে ব্যর্থ টানা ৩ বিশ্বকাপ
  • ২৩ মে ২০২৬
মেসি কি এবারের বিশ্বকাপে খেলছেন, যা বলছেন সাবেক আর্জেন্টাইন…
  • ২৩ মে ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় …
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081