কোয়ারেন্টাইনে তামিম ইকবাল

০৪ আগস্ট ২০২০, ০৯:১৩ AM

লন্ডনে ব্যক্তিগত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঈদের দিন। এরপর থেকেই কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

গেলো কয়েক মাস হলো পেটের ব্যথায় ভুগছিলেন দেশসেরা ওপেনার। ২৫ জুলাই চিকিৎসার উদ্দেশে লন্ডনে যান তামিম ইকবাল। সেখানে গিয়ে বেশকিছু টেস্টও করান তিনি। তবে রিপোর্ট দিতে প্রায় ১০ দিন সময় লাগবে। ফলে গেল শনিবার দেশে ফিরে আসেন তিনি। এরপর থেকেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। তবে শারিরীকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট শেষ হবে তামিমের কোয়ারেন্টাইনে।

৮ আগস্ট থেকে আবারও ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। প্রথম দফায় ঢাকাসহ দেশের বাকি তিন বিভাগে ১০ দিনে মোট ১৪ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাদের দেখে অনেকেই অনুপ্রাণিত। সেই ধারায় জানা গেছে, হাইপারফরমেন্স ইউনিট বা এইচপি দলের ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে চাইছেন।

তবে, কবে কি প্রক্রিয়ার তাদের অনুশীলন হবে, সে ব্যাপারে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল, ভাই নাফিস ইকবালহ চারজন। সেসময় তারা ছিলেন চট্টগ্রামে। তামিম ইকবাল তখন তার স্ত্রী-সন্তান নিয়ে ছিলেন ঢাকায়। তাই সেবার তামিককে কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। কিন্তু এবার কোয়ারেন্টাইনে যেতে হলো তাকেও।

 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9