সাকিবের ঈদ উপহারে চমকে গেলেন শিশির

০১ আগস্ট ২০২০, ০১:৩০ PM

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদুল আজহার ঈদে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে একটি মার্সিডিজ বেঞ্জ উপহার দিলেন। সাকিবের স্ত্রী নিজেই তার ভেরিফাইড ফেসবুক আইডিতে গাড়ির ছবি দিয়ে এ খবর জানায় ভক্তদের। শিশিরের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঈদ হলো খুশির, ঈদ হলো আনন্দের। এই আনন্দ বেড়ে কয়েকগুণ হয়ে যায়, যখন প্রিয়জনের কাছ থেকে বিশেষ কোনো উপহার পাওয়া যায়। করোনা মহামারির মধ্যে এবার অনেকে কোরবানিই করতে পারেননি। কারো আর্থিক সমস্যা, কেউ কেউ করোনার কারণে বাড়ি যেতে পারেনি- এমন নানা কারণে কোরবানি করা হয়নি।

করোনা মহামারি শুরু হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলে যান। তার স্ত্রী তখন ছিলেন সন্তান সম্ভবা। এরই মধ্যে দ্বিতীয় কন্যার বাবা হলেন। কিন্তু করোনার কারণে দেশে ফিরতে পারেননি সাকিব। এরই মধ্যে দুটি ঈদ মা-বাবাকে ছাড়া নিউইয়র্কে পালন করে ফেলেছেন সাকিব।

ফিক্সিংয়ের প্রস্তাব আকসুকে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন সাকিব আল হাসান। যেটা চলতি বছর ২৯ অক্টোবর শেষ হওয়ার কথা। এরই মধ্যে খুব শিগগিরই অনুশীলনে ফেরার কথা জানিয়েছেন সাকিব। মূলতঃ প্রথমে লন্ডনেই করবেন অনুশীলন। এরপর দেশে এসে কোচ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করার কথা জানিয়েছেন তিনি।

সীমান্তে ড্রোন, হাই রেজ়লিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভা…
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
নেইমারের ‘অভিশাপ’, চোটে পড়ে ব্যর্থ টানা ৩ বিশ্বকাপ
  • ২৩ মে ২০২৬
মেসি কি এবারের বিশ্বকাপে খেলছেন, যা বলছেন সাবেক আর্জেন্টাইন…
  • ২৩ মে ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় …
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081