ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা

৩১ জুলাই ২০২০, ০৫:৩৭ PM

© সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন সুইজারল্যান্ডের এক প্রসিকিউটর।

সুইস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রসিকিউটর স্টেফান কেলার একইসঙ্গে ইনফান্তিনো ও এক আঞ্চলিক প্রসিকিউটর রিনাল্ডো আর্নল্ডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন। আর অ্যাটর্নি লাওবেরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর অনুমোদন চেয়েছেন।

জানা যায়, ২০১৭ সালের জুনে বার্নের এক হোটেলে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে গোপন বৈঠক করেছিলেন সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবের। সেই বৈঠকে কী কথা হয়েছিল, তা দুজনের কেউ জানাননি। পরবর্তীতে দুজনেই বলেন, তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল, তা নাকি কিছুই মনে নেই তাদের। ওই সময়ে ১৫ মাসের মধ্যে সেটি ছিল তাদের তৃতীয় বৈঠক।

এর আগে ২০০৯ সাল থেকে উয়েফার মহাসচিবের দায়িত্ব পালন করে আসার পর ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। দুর্নীতির দায়ে অভিযুক্ত ও পরবর্তীতে নিষিদ্ধ হওয়া সাবেক প্রধান সেফ ব্লাটারের আসনে বসেন তিনি। দায়িত্ব নিয়ে ইনফান্তিনো ফুটবলকে দুর্নীতিমুক্ত করার দাবি তুলেছিলেন। এখন তার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ।

সীমান্তে ড্রোন, হাই রেজ়লিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভা…
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
নেইমারের ‘অভিশাপ’, চোটে পড়ে ব্যর্থ টানা ৩ বিশ্বকাপ
  • ২৩ মে ২০২৬
মেসি কি এবারের বিশ্বকাপে খেলছেন, যা বলছেন সাবেক আর্জেন্টাইন…
  • ২৩ মে ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় …
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081