আজ থেকে সাধারণ জ্ঞান‌ভি‌ত্তিক অনলাইন কর্মশালা শুরু

২৪ জুলাই ২০২০, ১০:৪০ AM

© সংগৃহীত

সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল শেখানোর জন্য অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে ‌প্রথমবা‌রের মতো চার‌দিনব্যাপী সাধারণ জ্ঞান-‌ভি‌ত্তিক অনলাইন কর্মশালা। আজ শুক্রবার (২৪ জুলাই) থেকে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত রাত ৮টায় ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে এ কর্মশালাটি। কর্মশালাটি আয়োজন করেছে বাংলাদেশ জেনারেল নলেজ অলিম্পিয়াড কমিটি এবং পরিচালনা করছে জিকে নেটওয়ার্ক।

দেশের যেকোন শিক্ষার্থী ঘরে বসে এই কর্মশালা যুক্ত হতে পারবেন। এ ব্যাপারে ফেসবুক পেজ www.facebook.com/gknetwork.bd এবং www.facebook.com/BDGKO-এ বিস্তারিত পাওয়া যাবে বলে আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রথম দিন ছাত্রজীবনে সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে আসবেন ২০১৬ সালে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী সাইয়েদ বিন আবদুল্লাহ। দ্বিতীয় দিন চাকরির প্রস্তুতিতে সাধারণ জ্ঞান বিষয়ে কথা বলতে আসবেন ৩৫ তম বিসিএস পরীক্ষায় (সাধারণ শিক্ষা) ক্যাডার গাজী মিজানুর রহমান।

তৃতীয় দিন আসবেন ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম ড. নীলিমা ইয়াসমিন। তিনি কথা বলবেন মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান সম্পর্কে। শেষের দিন সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার উপায় নিয়ে কথা বলবেন ৩১তম বিসিএস-এ প্রশাসন ক্যাডার মনদীপ ঘরাই।

সীমান্তে ড্রোন, হাই রেজ়লিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভা…
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
নেইমারের ‘অভিশাপ’, চোটে পড়ে ব্যর্থ টানা ৩ বিশ্বকাপ
  • ২৩ মে ২০২৬
মেসি কি এবারের বিশ্বকাপে খেলছেন, যা বলছেন সাবেক আর্জেন্টাইন…
  • ২৩ মে ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় …
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081