সুশান্তের শোক সইতে না পেরে মারা গেলেন বৌদিও

১৬ জুন ২০২০, ০৮:৪৫ AM

এবার বলিউড অভিনেতা সুশান্তের পরিবারে এলো আরেক দুঃসংবাদ। মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছিলো, ঠিক তখনই খবর এলো, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী (বৌদি)! সুশান্তের এই আত্মীয় বিহারে থাকতেন। রবিবার সুশান্তের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন ওই আত্মীয়!

সোমবার বিকেলে মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয় ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেতার! তাকে শেষ বারের মতো বিদায় জানাতে এদিন সকালেই তার বাবা, বোনসহ পরিবারের অন্য সদস্যরা পাটনা থেকে মুম্বাই এসে পৌঁছান। করোনা পরিস্থিতির কারণে তার শেষকৃত্যানুষ্ঠানে সবার থাকার অনুমতি ছিলো না। পরিবার পরিজনস মোট কুড়ি জনের তালিকা ছিলো মুম্বাই পুলিশের কাছে।

তবু প্রিয় সহকর্মীকে শেষবার দেখতে চলে আসেন এক সময়ের বান্ধবী ও সহঅভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, রণবীর শোরে, বিবেক ওভিরয়, রাজকুমার রাও, বরুণ শর্মা, দিল বেচারা পরিচালক মুকেশ ছোবড়া, কাই পো চে’র পরিচালক অভিষেক কাপুরসহ অনেক তরুণ অভিনেতারা।

শুধু তাই নয়, শেষবার দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিহা। তবে বলিউডের সিনিয়র কোনো অভিনয় শিল্পীকে উপস্থিত থাকতে দেখা যায় নি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9