যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে যে আর্তি জানিয়ে চলে গেলেন সাংবাদিক পুলক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ AM
পুলক চ্যাটার্জী

পুলক চ্যাটার্জী © সংগৃহীত

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরোপ্রধান ও সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর ঘটনায় পাঁচটি সুইসাইড নোট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। স্ত্রী ও মেয়ে, ছোট ভাই ও ভাবি, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের সহকর্মী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক নোট লিখে গেছেন পুলক।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটে পুলক বলেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না।’ মেয়ে প্রকৃতিকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্ত্রী ও মেয়ের পাশে থাকতে ছোট ভাই দীপকের প্রতি আহ্বান জানান।

শুক্রবার ((১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয় থেকে পুলকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে পুলক উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সুস্থ হওয়ার জন্য দেশে-বিদেশে চিকিৎসা নেওয়ার কথাও নোটে উল্লেখ করেন তিনি।

নোটে তিনি প্রশাসনের কাছে তার মরদেহ নিয়ে কোনো ধরনের হয়রানি না করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেন।

বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশে লেখা নোটে পুলক বিদায় জানান। তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করে পরিবারের খোঁজ নেওয়ার অনুরোধ করেন তিনি।

ছোট ভাই দীপক ও ভাবি ইতির উদ্দেশে লেখা নোটে পুলক স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতিকে আগলে রাখার অনুরোধ করেন। নিজের বিভিন্ন আর্থিক বিষয় ও পাওনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।

দীর্ঘদিনের সহকর্মী ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরীর উদ্দেশে লেখা নোটে পুলক দুঃখ প্রকাশ করেন। প্রায় দেড় যুগ একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে বলেন। একই সঙ্গে সমকালের কাছে তার পাওনা টাকা আদায় করে তা স্ত্রী প্রিয়াংকার হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সমকাল কার্যালয়ে পুলককে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন। মাঝেমধ্যে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন।

পুলক বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর সময় তিনি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950