২০০৭ বিশ্বকাপ খেলা জার্সিটি নিলামে তুলছেন আশরাফুল

১২ জুন ২০২০, ০৯:০১ PM
মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল © সংগৃহীত

২০০৭ বিশ্বকাপ খেলা জার্সিটি নিলামে তুলছেন দেশের এক সময়কার সুপার স্টার মোহাম্মদ আশরাফুল। ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে আশরাফুল তার জার্সিটি নিলামে তোলার কথা জানিয়েছেন।

দেশের সংস্কৃতি শিল্পী ও খেলোয়াড়দের জন্য ২০০৭ বিশ্বকাপ খেলা জার্সিটি নিলামে তুলছেন তিনি। সেই বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সেকেন্ড রাউন্ডে খেলা ওই জার্সিতে আশরাফুল নিয়েছিলেন তৎকালীন কোচ ডেভ হোয়াটোমোর, অধিনায়ক হাবিবুল বাশারসহ দলের সবার অটোগ্রাফ।

আগামী ১৯ জুন ‘বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি’ নিলামেরর মাধ্যমে আগামী ১৯ তারিখ রাত ৮টায় নিলামে উঠানো হবে।

আশরাফুল বলেন, আপনারা সবাই এটি কেনার জন্য বিড করবেন। কেন না যত বেশি দাম উঠবে ততো বেশি শিল্পী, মিউজিশান, খেলোয়াড়, স্টাফদের সাহায্য করতে পারব। তাদের জন্যই মূলত এই চ্যারিটি করা হচ্ছে।

নিলামে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এবং নিলাম অনুষ্ঠান দেখতে জয়েন্ট করতে হবে ‘বাংলাদেশ আর্ট উইক - লাইভ এন্ড সাইলেন্ট অকশন রুম’র ফেসবুক গ্রুপে।

এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্ষোভে আত্মহত…
  • ২৩ মে ২০২৬
র‍্যাব ক্যাম্পের পাশেই অস্ত্রের মুখে গরু ছিনতাই, আতঙ্কে ব্য…
  • ২৩ মে ২০২৬
তেহরানে পাকিস্তান ও কাতারের জোর প্রচেষ্টা, নতুন হামলার প্রস…
  • ২৩ মে ২০২৬
বিসিএস: অধ্যাপক পদে পদন্নোতির দৌড়ে আরও ১১৮ জন, তালিকা দেখুন…
  • ২৩ মে ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
  • ২৩ মে ২০২৬
কোরবানির হাটে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে ২ লাখ টাকা লুট, মাম…
  • ২৩ মে ২০২৬