গ্যালারি ভরা দর্শক নিয়ে মাঠে ফিরল ফুটবল

০৬ জুন ২০২০, ০৮:০৭ PM

© সংগৃহীত

সফলভাবে মহামারি করোনাভাইরাস মোকাবিলা করে দর্শক ভরা গ্যালারি নিয়ে মাঠের ফুটবল শুরু করেছে ভিয়েতনাম। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ভিয়েতনামের পেশাদার ফুটবল লিগ ‘ভি লিগ ওয়ান’ শুক্রবার (৫ জুন) দর্শকের উপস্থিতিতে ফের মাঠে গড়িয়েছে।

নাম দিন শহরের স্টেডিয়ামটিতে ছিল ভক্ত-সমর্থকদের চিরচেনা সেই উন্মাদনা। স্বাগতিক দল অবশ্য ২-১ গোলে হেরে গেছে ভিয়েত্তেলের কাছে। এসময় গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় উপেক্ষা করে মাঠে হাজির হয়েছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গলা ফাটিয়ে ম্যাচ উপভোগ করেছেন তারা।

ফুটবলপ্রেমীরা যে সামাজিক দূরত্ব মানেননি, তা আর আলাদা করে বলে দিতে হচ্ছে না। নির্দেশনা থাকলেও অল্প সংখ্যক সমর্থকই মাস্ক পরে মাঠে গিয়েছিলেন। তবে গ্যালারিতে ঢোকার আগে তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়েছে। ছিল হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে ভিয়েত্তেলের সমর্থক দিন ভান তাম বলেন, আমরা যদি এই ভাইরাসকে ভয় পেতাম, তাহলে আসতামই না।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বেশ ভালো। সেকারণে সবাই উপভোগ করতে পারছে।

প্রসঙ্গত, দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্য। আক্রান্তের সংখ্যা মাত্র ৩২৮ জন। শুরুতেই কার্যকর পদক্ষেপ নিয়ে সফলভাবে করোনা মোকাবিলা করছে দেশটি।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9