অনলাইনে কুইজ প্রতিযোগিতা, প্রথম পুরষ্কার ৩ লাখ টাকা

০২ জুন ২০২০, ১২:৫০ PM

© সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আগামী ৭ জুন অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহামারি করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে এ বছর দিবসটি উদযাপন করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এটির আয়োজন করেছে। এতে প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লাখ, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। এ ছাড়া রয়েছে শতবর্ষে শত পুরস্কার।

কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তির সনদ’ নামে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যেকোনো বয়সী ব্যক্তি। ৭ জুন (রাত ৯–১০ টা পর্যন্ত) এতে অংশ নিতে হবে। বিস্তারিত জানার জন্য bit.ly/2ZSiR6J ওয়েবসাইটে লগইন করতে হবে।

অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার: ২৫ হাজার, বিশেষ পুরস্কার (মোট ৯৫টি), প্রতিটি ১০ হাজার টাকা।

নিবন্ধনের নিয়ম

১. প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

২. প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।

৩. একজন প্রতিযোগী কেবল একবার অংশ নিতে পারবেন।

৪. সঠিক নাম, ফোন নম্বর, ছবি ও ঠিকানা ব্যবহার করতে হবে, যা বিজয়ীদের ক্ষেত্রে যাচাই করা হবে।

৫. প্রতিযোগীকে ওয়েবসাইটে লগইন করে কুইজে অংশ নিতে হবে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9