চরিত্র গঠনে তুর্কি সিরিজের ভূয়সী প্রশংসা ইমরান খানের

২৮ মে ২০২০, ১২:৪৭ PM

উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ এর ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উর্দু ভাষায় এ সিরিজটি পাকিস্তানের টিভিতে প্রচার হওয়া উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এর প্রশংসা করেন।

টুইটারে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, যুবকদের উন্নত চরিত্র গঠনের পাশাপাশি এই সিরিজটির মাধ্যমে তারা ইসলামের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারছে। টুইটারে প্রকাশিত ভিডিওতে ইমরান খানকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে সম্প্রচারিত দিরিলিস আরতুগ্রুল দেখতেও দেখা যায়। গত ১ রমজান থেকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভিতে প্রতিদিন এক পর্ব করে দিরিলিস আরতুগ্রুল দেখানো শুরু করে এবং প্রতিটি পর্ব দৈনিক তিন বার প্রদর্শিত হয় ।

এদিকে পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তারা দিরিলিস আরতুগ্রুল সম্প্রচার শুরু করে। গত বছরের ডিসেম্বরে ইমরান খান তুর্কি ভাষার সিরিজটি পিটিভিকে উর্দুতে ডাবিং করার নির্দেশ দেন।

তেহরানে পাকিস্তান ও কাতারের জোর প্রচেষ্টা, নতুন হামলার প্রস…
  • ২৩ মে ২০২৬
বিসিএস: অধ্যাপক পদে পদন্নোতির দৌড়ে আরও ১১৮ জন, তালিকা দেখুন…
  • ২৩ মে ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
  • ২৩ মে ২০২৬
কোরবানির হাটে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে ২ লাখ টাকা লুট, মাম…
  • ২৩ মে ২০২৬
নতুন উপাচার্যের কাছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত…
  • ২৩ মে ২০২৬
বিশ্বকাপে মেসিদের বহনকারী বিশেষ বিমান উন্মোচন করল আর্জেন্টি…
  • ২৩ মে ২০২৬