লকডাউনে বেকার, আত্মহত্যা অভিনেত্রীর

২৭ মে ২০২০, ১১:০৪ AM

লকডাউনে বেকার বসে থেকে নিজের লালিত স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাই বেকারত্ব সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ভারতের হিন্দি ধারাবহিকের চেনা মুখ প্রেক্ষা মেহতা (২৫)। সোমবার রাতে ইন্দোরে নিজ বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এ অভিনেত্রী। মঙ্গলবার সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর এনডিটিভির।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে, সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।

শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে? হিরানগর থানার ওসি রাজিব ভাদোরিয়া সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

ক্রাইম পেট্রল', 'মেরি দুর্গা' এবং 'লাল ইশক' ধারাবাহিকে কাজ করে বেশ প্রসংশা কুড়িয়েছেন প্রেক্ষা। তার এভাবে চলে যাওয়ায় বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: করোনা
তেহরানে পাকিস্তান ও কাতারের জোর প্রচেষ্টা, নতুন হামলার প্রস…
  • ২৩ মে ২০২৬
বিসিএস: অধ্যাপক পদে পদন্নোতির দৌড়ে আরও ১১৮ জন, তালিকা দেখুন…
  • ২৩ মে ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
  • ২৩ মে ২০২৬
কোরবানির হাটে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে ২ লাখ টাকা লুট, মাম…
  • ২৩ মে ২০২৬
নতুন উপাচার্যের কাছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত…
  • ২৩ মে ২০২৬
বিশ্বকাপে মেসিদের বহনকারী বিশেষ বিমান উন্মোচন করল আর্জেন্টি…
  • ২৩ মে ২০২৬