মুশফিকের অনাগত ছেলের নাম ‘লকডাউন’

২৪ মে ২০২০, ০২:২০ PM

করোনা ভাইরাসের মধ্যে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীমের অনাগত সন্তানের নাম ‘লকডাউন’ রাখার কথা বলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তামিমের লাইভ সেশনে এসে এ কথা জানানো হয়। তবে মুশফিক কোন মন্তব্য না করলেও তার প্রতিবাদ করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরোবিশ্ব। সেই প্রভাব পরে ক্রীড়াঙ্গনে। ফুটবল, ক্রিকেট থেকে সব ধরনের খেলাধুলা বন্ধ করা হয়। সেই সময়ে ভক্তদের পাশে থাকতে একের পর এক লাইভ সেশন করে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবাগত অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার ছিল তার লাইভ সেশন। তবে, শেষ ধাপে চেয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানকে একসঙ্গে আনতে। যদিও ব্যক্তিগত কাজে সাকিব আসতে না পারায় পঞ্চপান্ডব পূর্ণ হয়নি। তবে এই চারজনেরই আড্ডাটা হয়েছে অনেক প্রাণবন্ত। আড্ডার এক পর্যায়ে মাশরাফী বলেন, ‘বাইন্টা দা তোমার কাছে একটা রিকুয়েস্ট আছে। ভাইস্তা একটা আসতেছে আশা করতেছি। তো এইটার নাম কিন্তু লকডাউন রাখতে হবে।’

ভায়রা ভাইয়ের সন্তানের এমন নাম মেনে নিতে না পেরে প্রতিবাদ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, 'আপনি রাইখা দেন না। এত ইয়ে লাগতেসে আপনি রাইখা দেন।'

 

এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ,…
  • ২৩ মে ২০২৬
র‍্যাব ক্যাম্পের পাশেই অস্ত্রের মুখে গরু ছিনতাই, আতঙ্কে ব্য…
  • ২৩ মে ২০২৬
তেহরানে পাকিস্তান ও কাতারের জোর প্রচেষ্টা, নতুন হামলার প্রস…
  • ২৩ মে ২০২৬
বিসিএস: অধ্যাপক পদে পদন্নোতির দৌড়ে আরও ১১৮ জন, তালিকা দেখুন…
  • ২৩ মে ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
  • ২৩ মে ২০২৬
কোরবানির হাটে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে ২ লাখ টাকা লুট, মাম…
  • ২৩ মে ২০২৬