৯ বছরের সংসার ভাঙা নিয়ে অপূর্বের স্ট্যাটাস

১৮ মে ২০২০, ০৮:৪২ AM

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-নাজিয়ার ৯ বছরের সংসার ভেঙে গেছে। রোববার (১৭ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। বনিবনা না হওয়ায় তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটল। ৯ বছরের সংসারে আয়াশ নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

নিজেদের বিচ্ছেদ নিয়ে অপূর্ব কোন কথা না বললেও অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ফেসবুকে অপূর্ব লেখেন, আমাদের যাত্রাটি ছিল দুর্দান্ত। আমরা নয় বছর একে অপরের সবকিছু ভাগ করে নিয়েছি। বিচ্ছেদটা আমাকে কিছুটা হতবাক করে দিয়েছে। যদিও আমরা নিজের জন্য চেয়েছিলাম। তবে দুঃখের বিষয় এখানেই আজ আমাদের জীবন এনে দিয়েছে। এত বছর যাবত আমরা এক সাথে ছিলাম, আর সেই বছরগুলোতে সে সবসময় আমার দুর্দান্ত অংশীদার এবং সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ছিল। আমার অনেক সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে। সে সত্যিই একজন আশ্চর্য ব্যক্তি, একজন আত্মবিশ্বাসী উদ্যোক্তা এবং সর্বোপরি অত্যন্ত দয়ালু এবং মানবিক ব্যক্তি।

তিনি আরো লেখেন, আমার ক্যারিয়ারের অনেক অর্জন। তবুও আমার সর্বকালের সবচেয়ে বড় অর্জন সমসময় থাকবে- আমাদের ছেলে আয়াশ। পিতৃত্বের এই দুর্দান্ত উপহারের জন্য আমি নাজিয়াকে পর্যাপ্ত পরিমাণে ধন্যবাদ জানাতে পারব না। কারণ আমার সন্তানের অনুকরণীয় মা হয়েছেন। আমাদের ছেলের প্রতিপালনের অংশীদার হিসাবে আমাদের যাত্রা সবসময় অব্যাহত থাকবে।

সহকর্মী ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, বিয়ের মতো বিষয়টি ভয়ঙ্কর, বিয়ে ভেঙে যাওয়ায় অনেক প্রশ্ন। সবাইকে অনুরোধ করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমি এবং নাজিয়া যেন কঠিন সময়গুলো পার করতে পারি। দয়া করে আমাদের তিনজনকেই আপনারা দোয়া করবেন। আপনাকে, সকলকে ধন্যবাদ এবং আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করুন।

২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9