এবার নিলামে রুপার তৈরি ‘মাশরাফি’ লেখা ব্রেসলেট, ভিত্তিমূল্য চূড়ান্ত

১৬ মে ২০২০, ০৪:৫০ PM

© সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলে সাবেক ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা তার প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলতে যাচ্ছেন। দীর্ঘ ১৮ বছরের জুটি মাশরাফি আর তার এই ব্রেসলেটের। ক্যারিয়ারের শুরুর কয়েক বছর লাল-সবুজ রঙের বাংলাদেশ লেখা রিস্টব্যান্ড লাগিয়ে খেলতে নামতে।

এরপর সেটি বদলে রুপা দিয়ে তৈরি ব্রেসলেট নিয়ে খেলতে নেমেছেন। যাতে ইংরেজী অক্ষরে লেখা ছিল ‘মাশরাফি’। এরপর এটিই তার নিয়মিত সঙ্গী। দেশের দুর্যোগ কালীন সময়ে এই প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি।

এর আগে প্রথমে সাকিব আল হাসান তার বিশ্বকাপ মাতানো ব্যাট দিয়ে শুরু করেন নিলাম। ব্যাপক সাড়া ফেলে সাকিবের ব্যাট বিক্রি হয় ২০ লাখ টাকায়। শ্রীলঙ্কায় মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলে ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি।

এছাড়াও তাসকিন আহমেদ, সৌম্য সরকার থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও নিজেদের পছন্দের স্বারক নিলামে তুলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের।

নিলামকারী অনলাইন ফ্লাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’ জানিয়েছে, মাশরাফি বিন মোর্ত্তজা দেশের এই দুর্যোগের সময় নিয়ে আসছে তার ১৮ বছরের ক্রীড়া পথের সঙ্গী এই ব্রেসলেটটি। এই আইটেমটির সর্বনিম্ন মূল্য ৫ লক্ষ টাকা। বিডিং শেষ হবে আগামী রবিবার (১৭ই মে) রাত ১০:৩০ থেকে শুরু হওয়া লাইভে।

রাজধানীতে রামিসা হত্যার প্রতিবাদে আজাদী মঞ্চের মানববন্ধন
  • ২৩ মে ২০২৬
চোটের কবলে মার্তিনেজ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
  • ২৩ মে ২০২৬
বদলির পরও ‘মধুর দায়িত্ব’ ফিরতে তোড়জোড় বিমানের কর্তাকর্তার
  • ২৩ মে ২০২৬
নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের বেতন কীভাবে বাড়বে? যা জানা য…
  • ২৩ মে ২০২৬
জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সুব্রত বাইনের মে…
  • ২৩ মে ২০২৬
এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ মে ২০২৬