করোনাকাল: আলীম হায়দারের রাজনৈতিক কবিতা

০৪ মে ২০২০, ০৯:৪৮ AM

© টিডিসি ফটো

কোভিড নাইনটিন ১০

বৃষ্টির বেহালা বাজে
রাগ ভৈরবী
স্ফটিক
আঙ্গিনার মাটি
কর্নিয়ায় চিলিক পাড়ে সরু বিজলি

বাজে নিনাদ, জলতরঙ্গ
ঝমঝম মুষলে ঝরি
বুকের ইন্দিরায় উছলে পড়ে বারি
ধ্যানমগ্ন ধারকান
কুচকানো কপালে তিলক পড়ায় পত্রপল্লবী

সরোদ বাজে জলজ বাতাসে
গুরু গুরু সন্ধ্যারাতে
গম্ভীর চকোরি
বজ্রশিখা খুঁজে ফেরে মেম্বরের বাড়ি
ত্রাণচোর নেতারা চেতনায় গর্ভবতী
এদের অ্যাবরশন করাতে হবে

শেষ হোক টাউটের রাজনীতি
জয় বাংলা মানে প্রাণের সিম্ফনি
আমি তুমি আপনি—


কোভিড নাইনটিন ১১

টেলিভিশন—ফেসবুক—ওয়েবের লিঙ্কে ঘোরে ক্যাবিনেট চিড়িয়া
দেশের মধ্যেও দেশ থাকে আলাদা মনের মধ্যে থাকে আরও মন
মন্ত্রীদের মধ্যে কিছু খামোশ থাকে মানুষের মধ্যেও কিছু জনগণ!

কোভিড নাইনটিন ১২

হে করোনা, তুমি আমাদের বর্ষীয়ান চিকিৎসকদের প্রাণ কেড়ে নিচ্ছো কেন? কেনো থাবা দিচ্ছো আইনশৃঙ্খলা বাহিনীর সদা জাগ্রত মানুষদের প্রতি? একেকটি গরিব কাথার ওম কেনো কাড়ছো? তোমার চোখে কী ছানি পড়েছে- হে করোনা; তুমি কী আর ঠিকঠাক চোখে দেখো না?

হে করোনা, তুমি সুরুৎ করে ওই দুর্নীতিবাজদের গলার ভেতরে ঢুকে পড়ো, তাদের ফুসফুসটাকে জুস বানিয়ে চোষো, ঘামাতে ঘামাতে তাদের দেহটা কফিন করে তোলো।

হে করোনা, তুমি ওই লুটপাটকারীদের টুটি চেপে ধরো। রাজনীতিক নামের বিষপাতাগুলো বাঁশিতে ভরে টানো। ক্লাস ফাঁকি দেওয়া অধ্যাপকের চশমায় বায়োস্কপ ছাড়ো।

হে করোনা, আজ ওয়েব পোর্টালের খবরে জানতে পারলাম- এমপি মন্ত্রীদের পরিবার খুব চিন্তিত। আমার খুব জানতে ইচ্ছে করছে: এই দেশে কী শুধু এমপি মন্ত্রীরাই পরিবার গঠন করে? অন্যদের কী পরিবার গঠনের অধিকার নাই! ডাক্তারদের পরিবার নাই, পুলিশ-আর্মির পরিবার নাই, সাংবাদিকদের পরিবার নাই, কোটি কৃষকের পরিবার নাই, প্রতাপশালী সরকারি আমলারাও কী তবে আজকাল পরিবার গঠনের অধিকার হারালো?

হে করোনা, তোমার দুটি পায়ে পড়ি। তুমি এই এতিমদের ছেড়ে দাও। আসো, কবিতে-করোনায় দোস্তি করি। পানশালায় বসি, গোগ্রাসে সুধা গিলি। কবির সাথে পাল্লা দিয়ে পারবে? হয়তো পারবে না। তাই এখনই তোমার দিব্যদৃষ্টি মেলো। চোখের ঠুলি খোলো। শত্রু-মিত্র চিনতে শেখো। ওই মজুদদারদের ওপর হামলে পড়ো। তোমার লকলকে জিভ দিয়ে তস্করদের চাবুক মারো। শুধু এই পরিবারহীন মানুষদের ছাড়ো।

ওহে করোনা, তুমিও এতিম। আমরাও এতিম। তাই মোলায়েন হও, কাছে আসো, প্লাজমা বিনিময় করি, মজুবত হোক ঋণের সম্পর্ক।

 

 

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9