৪৫ বছর ধরে নায়িকা নিখোঁজ, মৃত্যুর খবরে মিলল খোঁজ

০৪ মে ২০২০, ০৭:৪৮ AM

৪৫ বছর পর্দার আড়ালে থেকেছেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী জবা। প্রথম ছবি করেই সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু দ্বিতীয় ছবিতে আর দেখা যায়নি তাকে। রোববার তার মৃত্যুর খবরে জানা গেল, এতোদিন কোথায় ছিলেন এই অভিনেত্রী। ঢাকাই ছবির এই চিত্রনায়িকার নাম - জবা চৌধুরী। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘জিঘাংসা’ছবিতে বিপরীতে অভিনয় করেন তিনি।

‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন’ খুরশিদ আলম ও রুনা লায়লার গাওয়া জনপ্রিয় এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন ওয়াসিম ও জবা চৌধুরী। জবা চৌধুরী মাত্র ১টি সিনেমাতেই অভিনয় করেছিলেন। সিনেমা মুক্তির পরপরই সিনেমার প্রযোজককে বিয়ে করে অন্তরালে চলে যান। এরপর গত ৪৫ বছর ধরে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। জবা চৌধুরীর কোনো সন্তান নেই। তাঁর স্বামী দেড় যুগ আগে মারা যান। আর ১৯৯৩ সালে ঢাকা ছেড়ে জবা চৌধুরী গ্রামে চলে যান। সেখানেই বসবাস শুরু করেন, আর ঢাকায় ফেরেননি। জানা গেছে, জীবনের শেষ সময়টায় ভীষণ অর্থকষ্টেও ভুগেছিলেন এই নায়িকা।

জানা যায়, রোববার সকালে দিনাজপুরের রানীর বন্দর এলাকার নিজ বাড়িতে মারা যান জবা চৌধুরী। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা ধরনের রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছাহার গ্রামে জন্ম নেওয়া জবা চৌধুরী ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা আফান উদ্দিন ছিলেন একজন নাট্যশিল্পী। যাত্রাপালায়ও অভিনয় করতেন। ১৯৬৭ সালে খালাতো ভাইয়ের মাধ্যমে ঢাকায় আসেন তিনি। ঢাকায় বেশ কয়েকটি মঞ্চনাটকে তিনি সে সময় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। নাটকগুলোর মধ্যে ‘উদয় নালা’, ‘সিরাজউদ্দৌলা’, ‘টিপু সুলতান’, ‌‘রক্তাক্ত প্রান্তর’, ‘ঈসা খাঁ’ উল্লেখযোগ্য। স্বাধীনতার পর বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক তাহের চৌধুরীর সঙ্গে পরিচয় ঘটে। তারই প্রস্তাবে এবং প্রযোজনায় এবং ইবনে মিজান পরিচালিত ‘জিঘাংসা’ চলচ্চিত্রে ১৯৭৩ সালে নায়িকা হিসেবে অভিনয় করেন। ১৯৭৪ সালের ২৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। ‘জিঘাংসা’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন ফতেহ লোহানী, শওকত আকবর, আনোয়ার হোসেন, সুচরিতা, জসীমসহ অনেক গুণী শিল্পী।

জবা চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করে জনপ্রিয় পরিচালক ছটকু আহমেদ জানান, জবা চৌধুরীর নামটি সিনেমায় দেয়া। তার নাম মূলত জোবায়দা খাতুন। দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছাহার গ্রামে নাট্যশিল্পী আফান উদ্দিনের গরে জন্ম হয় তার। সে সূত্রে যাত্রাপালা ও বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি। প্রথম ছবি করেই সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু দ্বিতীয় ছবিতে আর দেখা যায়নি তাকে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9