সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাঁর বিখ্যাত কিছু ছবির দৃশ্য

০২ মে ২০২০, ০৮:১০ AM

আজকের দিনে যদি সারা পৃথিবীতে চলচ্চিত্র অঙ্গনে খ্যাতিমান কয়েক জন চলচ্চিত্র নির্মাতার তালিকা করা হয় নিঃসন্দেহে স্টিফেন স্পিলবার্গ, জেমস ক্যামেরন, মার্টিন স্কোরসেসে, টিম বার্টন, উডি অ্যালেন, জর্জ লুকাস এ নামগুলো তালিকার সবার উপরে অবস্থান করবে। অথচ গত শতাব্দীতেও যদি কাউকে চলচ্চিত্র অঙ্গনে খ্যাতিমান কয়েক জন চলচ্চিত্র নির্মাতার নাম জিজ্ঞেস করা হতো অনেকের মুখে একজন বাঙালি চলচ্চিত্র নির্মাতার নাম উচ্চারিত হতো সন্দেহাতীতভাবে।

তিনি এমনই এক উজ্জ্বল নক্ষত্র যিনি বাংলা চলচ্চিত্র তো বটেই এমনকি পুরো উপমহাদেশের চলচ্চিত্রকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন। ২০০৪ সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় তিনি ১৩তম স্থান লাভ করেছিলেন। কিংবদন্তি এ মানুষটি হচ্ছেন সত্যজিৎ রায়। ১৯২১ সালের আজকের এ দিনে (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) তিনি কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন। আজ জন্মের ৯৯ বছর পেরিয়ে শত বছরে পা দিলেন। জন্মশতবর্ষে ফিরে দেখা যাক তাঁর বিখ্যাত কিছু ছবির দৃশ্য-

সত্যজিৎ রায়ের 'আগন্তুক' ছবির একটি দৃশ্যে উৎপল দত্ত এবং শিশু শিল্পী।
সত্যজিৎ রায়ের 'দেবী' ছবির দৃশ্যে শর্মিলা ঠাকুর।
গুপী গাইন বাঘা বাইন ছবির শ্যুটিংয়ে রবি ঘোষ ও সত্যজিৎ রায়।
সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবির দৃশ্য উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর।
সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা' ছবির দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্য়ায়।

 

 

 

নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৩ মে ২০২৬
দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর সহিংসতার ঘটনায় ইউনিসেফের উ…
  • ২৩ মে ২০২৬
শিক্ষার আলো ছড়ানোয় স্বীকৃতি: ভোলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো…
  • ২৩ মে ২০২৬
৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন শঙ্কা
  • ২৩ মে ২০২৬
রামিসসহ সারা দেশে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বি…
  • ২৩ মে ২০২৬
৩ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরে গেল ১০ প্রাণ
  • ২৩ মে ২০২৬