আজকের দিনে যদি সারা পৃথিবীতে চলচ্চিত্র অঙ্গনে খ্যাতিমান কয়েক জন চলচ্চিত্র নির্মাতার তালিকা করা হয় নিঃসন্দেহে স্টিফেন স্পিলবার্গ, জেমস ক্যামেরন, মার্টিন স্কোরসেসে, টিম বার্টন, উডি অ্যালেন, জর্জ লুকাস এ নামগুলো তালিকার সবার উপরে অবস্থান করবে। অথচ গত শতাব্দীতেও যদি কাউকে চলচ্চিত্র অঙ্গনে খ্যাতিমান কয়েক জন চলচ্চিত্র নির্মাতার নাম জিজ্ঞেস করা হতো অনেকের মুখে একজন বাঙালি চলচ্চিত্র নির্মাতার নাম উচ্চারিত হতো সন্দেহাতীতভাবে।
তিনি এমনই এক উজ্জ্বল নক্ষত্র যিনি বাংলা চলচ্চিত্র তো বটেই এমনকি পুরো উপমহাদেশের চলচ্চিত্রকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন। ২০০৪ সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় তিনি ১৩তম স্থান লাভ করেছিলেন। কিংবদন্তি এ মানুষটি হচ্ছেন সত্যজিৎ রায়। ১৯২১ সালের আজকের এ দিনে (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) তিনি কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন। আজ জন্মের ৯৯ বছর পেরিয়ে শত বছরে পা দিলেন। জন্মশতবর্ষে ফিরে দেখা যাক তাঁর বিখ্যাত কিছু ছবির দৃশ্য-