চলে গেলেন বলিউডের প্রথম চকোলেট বয় ঋষি কাপুর

৩০ এপ্রিল ২০২০, ১০:৪৩ AM

বলিউড অভিনেতা ইরফান খানের পর এবার চলে গেলেন আরেক অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে তিনি মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি বলিউডের প্রথম চকোলেট বয় হিসেবে পরিচিত। খবর হিন্দুস্থান টাইমস

ঋষি কাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ভাই রণধীর কাপুর। তিনি জানান, ঋষির মৃত্যুর সময় তার স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর হাসপাতালে ছিলেন।

একদিনে দুই তারকাকে হারিয়ে বলিউড পাড়ায় এখন শোক বিরাজ করছে। বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন টুইটারে ঋষি কাপুরের মৃত্যুর খবরটি জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, সে চলে গেছেন! ঋষি কাপুর চলে গেছেন, কিছুক্ষণ আগেই চলে গেছেন... আমি মর্মাহত!

এর আগে অবস্থা শংকটাপূর্ণ হলে গতকাল বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্‍‌সকের পরামর্শেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সালে ক্যানসারের চিকিৎসায় বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি ৷ গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে ফেরেন ৷ কিছুদিন আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে ৷ সেসময় দিল্লিতে শুটিং করছিলেন ঋষি।

এদিকে বুধবার মারা গেছেন বলিউডের আরো এক ক্যানসার আক্রান্ত অভিনেতা ইরফান খান। ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড। সেই রেশ কাটার আগেই ঋষি কাপুরের মৃত্যুর খবর এ শোককে বাড়িয়ে দিয়েছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9