তিন বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত উমর আকমল

২৭ এপ্রিল ২০২০, ১০:১৯ PM

© এনডিটিভি

পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল দেশটির ক্রিকেট বোর্ড তথা পিসিবি-র শৃঙ্খলারক্ষা কমিটি। সোমবার কমিটির পক্ষে একথা জানানো হয়েছে।

আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি জানাননি। এ মাসের গোড়ায় ২৯ বছরের আকমল সিদ্ধান্ত নেন তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তিনি কোনও আবেদন করবেন না। এরপরই বোর্ড মামলাটি নিয়ে যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে।

পিসিবি টুইটারে ঘোষণা করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল–ই–মিরান চৌহানের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটি আকমলকে তিন বছরের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট থেকে। তারা টুইটারে জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল–ই–মিরান চৌহান সব ধরনের ক্রিকেট থেকে উমর আকমলকে নির্বাসিত করেছেন।

গত ২০ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগ চলাকালীন নির্বাসিত হয়েছিলেন আকমল। পিসিবির পক্ষে বলা হয়েছে, আকমল দু’‌বার বোর্ডের নীতি লঙ্ঘন করেছেন। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিসিবি আকমলের বিরুদ্ধে দু'‌বার বোর্ডের নীতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

পিসিবির দুর্নীতি-বিরোধী নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড়কে কোনও গড়াপেটা সংক্রান্ত প্রস্তাব দিলেই তাঁকে তা দলের ম্যানেজার কিংবা শৃঙ্খলা রক্ষা কমিটিকে জানাতে হবে। আইন অনুযায়ী, কোনও খেলোয়াড় দোষী প্রমাণিত হলে তাঁকে ছ’মাস থেকে সারা জীবন পর্যন্ত নির্বাসিত করা হতে পারে।

গত অক্টোবরে শেষবার পাকিস্তান‌ের হয়ে খেলা উমর আকমল জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওডিআই এবং ৮৪টি টি২০ খেলেছেন। চার মাস আগে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে পাকিস্তানের হয়ে খেলার সময় দুবারই শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। খবর: এনডিটিভি।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9