মাকে শেষবারের মতো দেখা হলো না ইরফান খানের

২৬ এপ্রিল ২০২০, ১২:৫৭ PM

বলিউড অভিনেতা ইরফান খানের মা সাইদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার সকালে তিনি ভারতের জয়পুরে মারা গেছেন। তবে লকডাউনের কারণে মায়ের মৃত্যুসংবাদ পেয়েও দেশে আসতে পারেননি ইরফান খান। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজস্থানের টঙ্ক নবাব পরিবারের বংশধর ছিলেন ইরফানের মা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। জয়পুরের বেনিওয়াল কানটা কৃষ্ণ কলোনিতেই এতদিন তিনি বসবাস করছিলেন। এদিকে, লকডাউনের আগে থেকেই ভারতের বাইরে রয়েছেন ইরফান।

লকডাউন ঘোষণার পর থেকে দেশে ফিরতে পারেন নি তিনি। এই পরিস্থিতিতে কোনোভাবেই তার দেশে ফেরা সম্ভব নয়। শনিবার সন্ধ্যায় তার মায়ের দাফন সম্পন্ন হয়েছে। ২০১৯ সালে ইরফান নিজেও নিউরোএন্ডোক্রিম টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিদেশে চিকিৎসা চলছিল তার। সুস্থ হয়ে দেশে ফেরার পর অভিনয় শুরুও করে দিয়েছেন তিনি। লকডাউন ঘোষণার আগেই তার নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পেয়েছে।

নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৩ মে ২০২৬
দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর সহিংসতার ঘটনায় ইউনিসেফের উ…
  • ২৩ মে ২০২৬
শিক্ষার আলো ছড়ানোয় স্বীকৃতি: ভোলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো…
  • ২৩ মে ২০২৬
৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন শঙ্কা
  • ২৩ মে ২০২৬
রামিসসহ সারা দেশে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বি…
  • ২৩ মে ২০২৬
৩ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরে গেল ১০ প্রাণ
  • ২৩ মে ২০২৬