মাশরাফির জার্সি-বুট নিলামে উঠছে

২৫ এপ্রিল ২০২০, ০৮:৩৫ AM

এবার দুস্থদের পাশে মাশরাফি বিন মুর্তজা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে নানা উপায়ে অসহায়দের সাহায্য করছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক এবার জার্সি-বুট নিলামে তুলতে যাচ্ছেন। যার বিক্রীত অর্থ খরচ হবে মানবসেবায়। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলের পর ক্রিকেট ক্যারিয়ারে ব্যবহূত প্রিয় জার্সি, বুট নিলামে তুলবেন মাশরাফি।

‘অকশন ফর অ্যাকশন’ নামক সংস্থাই মাশরাফির স্মারকগুলোর নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে। এই সংস্থাই সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও অচিরেই নড়াইল এক্সপ্রেসের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মারক কেনার সুযোগ পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।

ইতিমধ্যে অকশন ফর অ্যাকশন প্ল্যাটফরমের মাধ্যমে বিশ্বকাপে ব্যবহার করা প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। ২০ লাখ টাকা বিক্রি হয়েছে তার।

মুশফিক ঘোষণা দিয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলবেন। আশরাফুলও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন। যার ভিত্তি মূল্য ১৫ লাখ টাকা করার ইচ্ছা রয়েছে আশরাফুলের। সঙ্গে কার্ডিফের ঐতিহাসিক সেঞ্চুরির ব্যাটও নিলামে তুলবেন সাবেক এই অধিনায়ক।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9