দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

২৪ এপ্রিল ২০২০, ০৭:৩৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে টালমাটাল গোটা বিশ্ব।  এরমধ্যেও সুখবর দিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের ব্যক্তিগত ম্যানেজার রাব্বি আমিন সোহান। এর আগে সাকিব জানিয়েছিলেন, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছেন তার কন্যা আলায়না হাসান অব্রি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আলায়নার ছবি পোস্ট করে সাকিব লিখেছিলেন, `বড় বোনের দায়িত্ব’। ছবিতে দেখা যায়, অব্রির হাতে ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এবার তার দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার খবর জানা গেলে। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। ঢাকার তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ৮ নভেম্বর আসে সে প্রথম সন্তান আলাইনা। কিছুদিন আগে ৩৩তম জন্মদিন পালন করেছেন সাকিব।

নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৩ মে ২০২৬
দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর সহিংসতার ঘটনায় ইউনিসেফের উ…
  • ২৩ মে ২০২৬
শিক্ষার আলো ছড়ানোয় স্বীকৃতি: ভোলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো…
  • ২৩ মে ২০২৬
৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন শঙ্কা
  • ২৩ মে ২০২৬
রামিসসহ সারা দেশে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বি…
  • ২৩ মে ২০২৬
৩ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরে গেল ১০ প্রাণ
  • ২৩ মে ২০২৬