‘ত্রাণের চাল চুরি করে যে চেয়ারম্যান’, নকুল কুমারের প্রতিবাদী গান

১৩ এপ্রিল ২০২০, ১১:২১ AM

© টিডিসি ফটো

নানা অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সরব কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেন নিজের গানকে। এ ধরণের মানসিকতার কারণে দেশে দারুণ জনপ্রিয় শিল্পী তিনি।

এরইমধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস দেশে দ্রুত বিস্তার লাভ করছে। এতে সাধারণ নিম্ন আয়ের মানুষ তুমুল ভোগান্তিতে রয়েছেন। তাদের সহায়তা করতে ত্রাণ বিতরণ করছে সরকার। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা সেই ত্রাণ চুরি করে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন।

এবার সেই চোরদের নিয়ে প্রতিবাদী গান তৈরি করেছেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। ‘করোনার ত্রানের চাল চুরি করে যে চেয়ারম্যান’ শিরোনামে রোববার গানটি ইউটিউবে ছাড়ার পর ইতিমধ্যে প্রায় ৫০ হাজার মানুষ সেটি দেখেছেন। সেখানে তিনি ত্রাণ চোরদের তীব্র ভাষায় সমালোচনা করার পাশাপাশি যারা জীবন বাজি রেখে কাজ করছেন তাদেরও প্রশংসা করেছেন তিনি।

গানটি দেখুন নিচের লিংকে-

রাজধানীতে রামিসা হত্যার প্রতিবাদে আজাদী মঞ্চের মানববন্ধন
  • ২৩ মে ২০২৬
চোটের কবলে মার্তিনেজ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
  • ২৩ মে ২০২৬
বদলির পরও ‘মধুর দায়িত্ব’ ফিরতে তোড়জোড় বিমানের কর্তাকর্তার
  • ২৩ মে ২০২৬
নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের বেতন কীভাবে বাড়বে? যা জানা য…
  • ২৩ মে ২০২৬
জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সুব্রত বাইনের মে…
  • ২৩ মে ২০২৬
এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ মে ২০২৬