দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

০৭ এপ্রিল ২০২০, ১২:৫৫ PM

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে সুখবর দিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়ছিল সাকিবকে। তবে পরিবারের কাছে ফিরেই দিলেন সুসংবাদটি। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে নিজ অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবই।

মেয়ে আলায়না হাসান অব্রির ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে আলায়নার হাতে একটি ছোট মেয়ে বাচ্চার ড্রেস রয়েছে, যেখানে লেখা আছে ‘ওয়েলকাম হোম’। ক্যাপশনে লিখা রয়েছে ‘বিগ সিস্টারহুড’। তবে নবজাতক ছেলে নাকি মেয়ে সন্তান নিশ্চিত করেননি সাকিব।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকার হোটেল রূপসী বাংলা'য় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে সে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।

রাজধানীতে রামিসা হত্যার প্রতিবাদে আজাদী মঞ্চের মানববন্ধন
  • ২৩ মে ২০২৬
চোটের কবলে মার্তিনেজ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
  • ২৩ মে ২০২৬
বদলির পরও ‘মধুর দায়িত্ব’ ফিরতে তোড়জোড় বিমানের কর্তাকর্তার
  • ২৩ মে ২০২৬
নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের বেতন কীভাবে বাড়বে? যা জানা য…
  • ২৩ মে ২০২৬
জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সুব্রত বাইনের মে…
  • ২৩ মে ২০২৬
এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ মে ২০২৬