করোনা ঠেকাতে সম্পূর্ণ ভিন্ন কৌশল সুইডেনের

৩০ মার্চ ২০২০, ১১:২৭ AM

© সংগৃহীত

করোনা ভাইরাসের বিপর্যস্ত ইউরোপ। এর মধ্যে কয়েকটি দেশে লকডাউন অবস্থা চলছে। এসময়ে অন্যদের অনুসরণ না করে সম্পূর্ণ ভিন্ন কৌশল নিচ্ছে পৃথিবীর সুখী দেশ সুইডেন। করোনায় যখন বিভিন্ন দেশের নাগরিকরা গৃহবন্দি, ঠিক সেই সময়ে স্বাভাবিক জীবনের অনেক কাছাকাছি দেশটির নাগরিকরা।

যদিও সুইডেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার লোক। তবে মারা গেছেন ১০৫ জন। তা সত্ত্বেও দীর্ঘ শীতের পর সুইডেনের রাজধানীতে যখন 'বাইরে বসে থাকার মতো' গরম পড়েছে- তখন লোকে তার সর্বোত্তম ব্যবহার করতে দ্বিধা করছে না।

এমনকি মারিয়াটরেট স্কয়ারে দেখা যাচ্ছে ভাইকিং দেবতা থরের বিশাল মূর্তির সামনে গোটা পরিবার বসে আইসক্রিম খাচ্ছে। ফুটপাতের কিনারায় বসে আছে তরুণ যুগলরা। এ সপ্তাহে শহরের নাইটক্লাবগুলোও খোলা ছিল। তবে রোববার থেকে ৫০ জনের বেশি লোক জড় হওয়া নিষিদ্ধ হচ্ছে। অবশ্য এটা বলতেই হবে - শহরগুলো কেমন যেন একটু ঠাণ্ডা - হৈচৈ-ব্যস্ততা কম।

শহরের গণপরিবহন কোম্পানি এসএল বলছে, ট্রেন আর সাবওয়েতে লোকজন কমে গেছে প্রায় ৫০ শতাংশ। শহরের প্রায় অর্ধেক লোক ঘরে বসে কাজ করছে। সুইডেনের কর্মক্ষম জনশক্তি প্রযুক্তির ব্যবহার এবং বাড়িতে বসে রিমোট-ওয়ার্কিং করতে অভ্যস্ত।

ব্যবসা-সংক্রান্ত একটি রাষ্ট্রীয় কোম্পানি এসবিআর-এর প্রধান নির্বাহী স্টাফান ইংভারসন বলছেন, যে কোম্পানিরই এটা করার ক্ষমতা আছে, তারা এটা করছে, এবং তাতে কাজও হচ্ছে। আসলে এটাই হচ্ছে সুইডেনের সরকারি স্ট্রাটেজির মূল কথা - নিজের দায়িত্ববোধ।

স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে - কঠোর বিধিনিষেধ আরোপ না করেও এভাবেই ভাইরাসের বিস্তার রোধ করা যাবে। কঠোর নিয়ম-কানুন না করে এখানে দেয়া হচ্ছে নির্দেশিকা-অসুস্থ বা বয়স্ক হলে ঘরে থাকা, হাত ধোয়া, অপ্রয়োজনীয় ভ্রমণ না করা, বাড়িতে বসে কাজ করা।

প্রধানমন্ত্রী স্টেফান লফভেন এক টিভি ভাষণে বলেছেন, বড়দের বড়র মত আচরণ করতে হবে, আতংক সৃষ্টি করবেন না, গুজব ছড়াবেন না। এ সংকটে কেউ একা নয়, সবারই বড় দায়িত্ব আছে। সুইডেনে সরকারি কর্তৃপক্ষের ওপর মানুষের আস্থা অনেক উচ্চ। ফলে তারা নিজে থেকেই নির্দেশাবলী মেনে চলে। জনসংখ্যার একটি বৈশিষ্ট্যও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলোয় একটি বাড়িতে কয়েক প্রজন্মের লোক বাস করেন। কিন্তু সুইডিশ বাড়ির অর্ধেকেই লোক থাকেন মাত্র একজন। এর ফলে পুরো পরিবারে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেক কম। তা ছাড়া সুইডিশরা বাড়ির বাইরের জীবন ভালোবাসে এবং লোকের শারীরিক-মানসিক স্বাস্থ্য ভালো রাখাটাকে কর্মকর্তারা অত্যন্ত গুরুত্ব দেন।

স্টকহোম চেম্বারের প্রধান নির্বাহী আন্দ্রেয়াস হাটজিগিওর্গিওর মতে সুইডিশ এই পন্থা অন্য দেশের চাইতে যুক্তিসম্মত।
তবে এই 'সুইডিশ এপ্রোচের' অনেকে সমালোচনাও করছেন।

সুইডেনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যারোলিনস্কা ইন্সটিটিউটের একজন এপিডেমোলজিস্ট এমা ফ্রানজ বলছেন, সরকারের এসব নির্দেশনা যথেষ্ট নয়। তিনি চাইছেন দোকানপাট বা জিমে লোকজন কীভাবে পরস্পরের সাথে যোগাযোগ করবে তার ব্যাপারে আরও স্পষ্ট নীতি নেয়া দরকার।

করোনাভাইরাস বিস্তারের কারণে বিভিন্ন ব্যবসা সংকটে পড়েছে। ফলে অনেকে বলছেন, সুইডেনকে কৌশল পরিবর্তন করতে হবে, অন্য ইউরোপীয় দেশের মতই লকডাউন আরোপ করতে হবে। এমা ফ্রানজ বলছেন, ইউরোপের রাজনীতিবিদ ও বিজ্ঞানীরা সঠিক পদক্ষেপ নিয়েছেন কীনা তা ইতিহাসই বিচার করবে। কোন পদক্ষেপ যে সবচেয়ে বেশি কার্যকর হবে তা কেউই জানে না।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9