করোনাভাইরাস: যাদেরকে স্যালুট জানালেন সাকিব আল হাসান

২৫ মার্চ ২০২০, ১১:০৮ AM

© ফেসবুক

করোনাভাইরাস মোকাবিলায় সামনে থেকে লড়াই করাদেরকে স্যালুট জানালেন জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার সাকিব আল হাসান। আজ বুধবার (২৫ মার্চ) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সবাইকে সতর্ক থাকারও আহবান জানিয়েছেন তিনি।

সাকিবের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারী কর্মকর্তাদের যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন।

আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো- বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’

নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৩ মে ২০২৬
দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর সহিংসতার ঘটনায় ইউনিসেফের উ…
  • ২৩ মে ২০২৬
শিক্ষার আলো ছড়ানোয় স্বীকৃতি: ভোলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো…
  • ২৩ মে ২০২৬
৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন শঙ্কা
  • ২৩ মে ২০২৬
রামিসসহ সারা দেশে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বি…
  • ২৩ মে ২০২৬
৩ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরে গেল ১০ প্রাণ
  • ২৩ মে ২০২৬