কোয়ারেন্টাইনে তাহসান

১৮ মার্চ ২০২০, ১০:৫৯ AM

© সংগৃহীত

জাপান থেকে ফেরার পর করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিজের বাসাতেই নিজেকে বন্দি রেখেছেন এ তারকা।

জানা যায়, বুধবার (১৮ মার্চ) তার একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও তার নাটকের কাজ ছিল। তবে পরিচালকদের তিনি নিজের অপারগতার কথা জানিয়ে দিলেন। বললেন, ‘এখন কাজের সময় নয়; নিজেদের বাঁচানোর সময়।’

এই তারকা জাপান থেকে দেশে ফেরার পর গত ১৪ মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, ‘প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এ মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশাকরি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।’

এদিকে বিশ্বজুড়ে এমন পরিস্থিতি নিয়ে তাহসান আরও বলেন, ‘এখন নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এর মাধ্যমেই এ সঙ্কট মোকাবিলা করা সম্ভব।’

জানান, বাসায় এভাবে দিনের পর দিন সময় কাটানো তার জন্য কষ্টকর হয়ে উঠছে। তারপরও এভাবেই থাকতে চান।

জানালেন, বাসায় বসে অনলাইন, টিভি ও নিজের কাজের চর্চা করেই সময় কাটাচ্ছেন এই তারকা।

এআইইউবি-ভারতের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৩ মে ২০২৬
উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল নজরুল জন্মজয়ন্তীর বইমেলার স্টল
  • ২৩ মে ২০২৬
ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্…
  • ২৩ মে ২০২৬
বাংলাদেশে প্রতিবছর গরু কোরবানি কমছে কেন?
  • ২৩ মে ২০২৬
এবারও কি গরু-ছাগলের চামড়ার দাম ৫০-১০০?
  • ২৩ মে ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৩ মে ২০২৬