করোনা: বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

১৬ মার্চ ২০২০, ১২:২৭ PM

© টিডিসি ফটো

নভেল করোনাভাইরাস কারণে টাইগারদের পাকিস্তান সফর স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তৃতীয় ধাপে এক ওয়ানডে ও এক টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিলো মুমিনুল হক, তামিম ইকবালদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই সফরটি আপাতত হবে না। তাই আজ (সোমবার) সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে জানা গেছে, শীঘ্রই দুই দল মিলে সমঝোতার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজটি। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতেই হবে দুই দলকে। অন্যথায় পয়েন্টজনিত সমস্যায় পড়তে হতে পারে। আর এ ম্যাচটি খেলে ফেলতে হবে ২০২১ সালের মার্চের মধ্যেই।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৭৬ জন সুস্থ হয়েছেন।ভাইরাসটিতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬১০ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৫ হাজার ২৪৭ জন।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬