করোনা: নিজের হোটেল হাসপাতালে রূপান্তরিত করবেন রোনালদো

১৫ মার্চ ২০২০, ০২:৫২ PM

© সংগৃহীত

বিশ্বজুড়ে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই করনা মোকাবেলায় বিশ্বের অনেক ধনকুবের এগিয়ে আসছেন। এবার করোনা মোকাবেলায় অনন্য নজির স্থাপন করতে চলেছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রনালদো।

ক্রিশ্চিয়ানো রোনালদো তার মালিকানায় থাকা সিআর৭ হোটেলগুলোকে হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে স্পেনের স্পোর্টস বিষয়ক দৈনিক মার্কা।

দৈনিক মার্কারে জানানো হয়েছে, আগামিকাল সোমবার থেকেই পর্তুগালে রোনালদোর দুটি হোটেল ব্যবহৃত হবে হাসপাতাল হিসেবে। যাতে পর্তুগালে করোনাভাইরাসে আক্রান্ত মানুষরা সেখান থেকে বিনামূল্যে সেবা নিতে পারেন।

খবরে জানানো হয়েছে, আগামি সপ্তাহ (ইউরোপিয়ান সপ্তাহ শুরু হয় সোমবার থেকে) থেকেই লিসবন এবং মাদেইরাতে রোনালদোর যে দুটি পেস্তানা হোটেল রয়েছে, সেগুলোকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হবে।

2 (14)

যেখানে রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। এ হাসপাতালের যাবতীয় খরচ বহন করবেন রোনালদো। অর্থাৎ হাসপাতালে রোগীদের পেছনে ব্যয় হওয়া অর্থ ছাড়াও এখানে যারা কাজ করবেন তাদের পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধাদির বিষয়ও রোনালদোই দেখবেন।

বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলেন রোনালদো। কিন্তু দেশটিতে করোনাভাইরাস অতিমাত্রায় ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছে ঘরোয়া ফুটবলের লিগ সিরি আ। রোনালদোর সতীর্থ ড্যানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনায়। ফলে নিজ জন্মস্থান মাদেইরাতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

নিজে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে আছেন ঠিকই, কিন্তু তার দেশের মানুষ ঠিক আছে তো?- এ চিন্তা থেকেই দুই হোটেলকে হাসপাতাল বানানোর পরিকল্পনা নিয়েছেন রোনালদো। লিসবন এবং মাদেইরার এ হোটেল দুটি পর্তুগালের অন্যতম খরুচে ও বিলাসবহুল দুই হোটেল।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9