বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট স্থগিত

১২ মার্চ ২০২০, ০৫:৩২ PM

© সংগৃহীত

দেশের জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আগামী ১৪ মার্চ থেকে ১৯ মার্চ এ দুই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ খেলা স্থগিতের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে জন সমাগম এড়াতে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, আগামী ১৪ মার্চ থেকে রাজধানী কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা শুরু হওয়ার কথা ছিল। দেশের আটটি বিভাগের ছেলেদের বিজয়ী আটটি ও মেয়েদের আটটি দল এ খেলায় অংশ নেয়ার কথা ছিল। আর জাতীয় পর্যায়ে বিজয়ী ছেলে ও মেয়েদের দুইটি দল ২১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলার কথা ছিল।

অধিদফতর সূত্র জানায়, দেশের বিভাগগুলো থেকে ছেলেদের আটটি ও মেয়েদের আটটি দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে রাজধানীতে আসার কথা ছিল। এ দলগুলোর প্রায় কয়েকশ শিক্ষার্থীকে ক্রীড়া পল্লীতে রাখার কথা ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাই, সারা দেশে থেকে আসা এ সব শিক্ষার্থীদের একসঙ্গে ক্রীড়া পল্লীতে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই, বাড়তি সতর্কতা হিসেবে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে।

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সেমিস্টারেই চাকরি, বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার গ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close