স্পিড ব্র্যান্ড এইডের চূড়ান্ত পর্ব ও গালা নাইট অনুষ্ঠিত

১০ মার্চ ২০২০, ০১:৫৫ PM

© টিডিসি ফটো

কর্মজীবনে প্রবেশ করার আগে শিক্ষার্থীদের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা দেওয়ার জন্য জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘স্পিড’-এর সৌজন্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব আয়োজন করে ‘ব্র্যান্ড এইড’। মঙ্গলবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও গালা নাইট।

চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম, ওয়ালটন গ্রুপের পিআর মিডিয়া ও ব্র্যান্ডিং বিভাগের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলাম এবং অ্যাডকোম লিমিটেডের সিনিয়র গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিব হাসান চৌধুরী।

শুরুতে ১২৭টি টিম হতে যাচাই বাছাইয়ের মাধ্যমে ৩টি টিমকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ‘ব্র্যান্ড এইড-২০২০’-এর চ্যাম্পিয়ন টিম ‘লাস্ট পিক’। প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে টিম ‘কর্পোরেট ট্রুপার্স’ এবং টিম ‘নেমলেস’।

গালা নাইটের প্রধান অতিথি হিসেবে ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ পিপল অফিসার (সিপিও) খন্দকার গোলাম আজম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ফুড ও বেভারেজ অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মুনতাসির মামুন, সিনিয়র এক্সিকিউটিভ অফ ইভেন্ট সাদিবুর রহমান খান প্রমুখ।

এআইইউবি-ভারতের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৩ মে ২০২৬
উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল নজরুল জন্মজয়ন্তীর বইমেলার স্টল
  • ২৩ মে ২০২৬
ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্…
  • ২৩ মে ২০২৬
বাংলাদেশে প্রতিবছর গরু কোরবানি কমছে কেন?
  • ২৩ মে ২০২৬
এবারও কি গরু-ছাগলের চামড়ার দাম ৫০-১০০?
  • ২৩ মে ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৩ মে ২০২৬